ETV Bharat / business

এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করা যাবে 4 জনকে, আইনে সংশোধন কেন্দ্রের

লোকসভা মঙ্গলবার (3 ডিসেম্বর, 2024) ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, 2024 পাশ করেছে, যা ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্টে চারজন পর্যন্ত নমিনি করার অনুমতি দেবে ৷

Banking Amendment Bill 2024
এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করা যাবে 4 জনকে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 5, 2024 at 12:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর ! ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার লোকসভায় পাশ হওয়া ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল, 2024, ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে 4 জনকে মনোনীত (নমিনি) করার অনুমতি দিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উত্থাপিত এই বিলটি ধ্বনি ভোটে সংসদের নিম্নকক্ষে অনুমোদিত হয়। বিলের উপর আলোচনার জবাবে, সীতারমন বলেন যে, আমানতকারীদের কাছে এর পর এক বা একই সময়ে 4 জনকে মনোনীত করার বিকল্প থাকবে।

ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল 2024-এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955-এ মোট 19টি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এই বিলটি পাশ হওয়ার পরে, মনোনীতদের (নমিনি) সংখ্যা বাড়ানোর সঙ্গে, 7 বছরের জন্য দাবিহীন লভ্যাংশ, শেয়ার, সুদ এবং ম্যাচিওর বন্ডের টাকা বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল অর্থাৎ IEPF-এ স্থানান্তর করা যেতে পারে। এর মাধ্যমে, বিনিয়োগকারীরা তাদের অর্থ IEPF-এর মাধ্যমে দাবি করতে পারবেন। এই বিলটি অর্থমন্ত্রী তাঁর 2023-24 সালের বাজেট বক্তৃতায় ঘোষণা করেছিলেন।

চারটি নমিনি যোগ করার বিকল্প প্রসঙ্গে তথ্য দিতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ধারাবাহিক মনোনয়ন নিশ্চিত করে, প্রথম নমিনি পাওয়া না গেলে পরবর্তী নমিনির অধিকার কার্যকর হবে ৷ এর ফলে ধারাবাহিকতা বজায় থাকবে এবং লকারে রাখা জিনিসপত্রের আইনি উত্তরাধিকার সম্পর্কিত জটিলতা কমবে ৷ বিলটি উপস্থাপন করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে, এর উদ্দেশ্য দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করা এবং সাধারণ গ্রাহকদের আরও ভাল পরিষেবা প্রদান করা।

আরও পড়ুন
সপ্তাহে 5 দিন কাজ, শনি-রবি ব্যাঙ্ক বন্ধ ! কবে থেকে কার্যকর হচ্ছে এই ব্যবস্থা ?
বড় সিদ্ধান্ত কেন্দ্রের ! ফের জুড়ে যাচ্ছে দেশের 15টি সরকারি ব্যাঙ্ক