ETV Bharat / business

রুশ তেল কিনে ভারতের লাভ কতটা ? স্পষ্ট হচ্ছে মার্কিন 'মাথাব্যথা'র কারণ

এখন আমেরিকা ভারতের উপর আরও কঠোর শুল্ক আরোপের জন্য ইউরোপীয় দেশগুলিকে চাপ দিতে শুরু করেছে। রুশ তেল কেনা নিয়ে আমেরিকার এই মাথা ব্যথার কারণ কী?

India Russia oil imports
ভারত-রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক চিন্তা বাড়াচ্ছে আমেরিকার (ফাইল ছবি: ইটিভি ভারত)
author img

By PTI

Published : August 28, 2025 at 7:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 28 অগস্ট: ভারত থেকে আমেরিকায় রপ্তানির উপর 50 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের বাণিজ্যের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। এই সিদ্ধান্তের ফলে অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় শিল্প, বিশেষ করে রফতানি-সম্পর্কিত ক্ষেত্র, বিশাল ক্ষতির আশঙ্কা করছে। কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি, এখন আমেরিকাও ভারতের উপর কঠোর শুল্ক আরোপের জন্য ইউরোপীয় দেশগুলিকে চাপ দিতে শুরু করেছে।

দিল্লি মার্কিন শুল্ককে "অন্যায্য" বলে অভিহিত করে পাল্টা অভিযোগ করেছে, রাশিয়া থেকে সস্তা তেল চিনও কিনছে। কিন্তু, তাদের উপর মার্কিন শুল্পের বোঝা চাপানো হচ্ছে না। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস, খনিজ কিনছে। রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগানের মার্কিন যুক্তি এখানে কার্যকর হচ্ছে না। শুধু ভারতের রুশ তেল কেনার অর্থকেই মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাচ্ছ, আমেরিকার এই যুক্তি তাই মোটেই পাত্তা দিচ্ছে না দিল্লি। প্রশ্ন হল, তাহলে কেন রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর জরিমানা বাবদ বাড়তি 25 শতাংশ শুল্ক কেন চাপিয়েছে ট্রাম্প প্রশাসন ? রাশিয়া থেকে তেল কিনে ভারতের কতটা লাভ হচ্ছে ?

রুশ অপরিশোধিত তেল কিনে ভারতের লাভ কতটা ?

বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল আমদানি থেকে ভারতের বার্ষিক লাভ 2.5 বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মূল্যে প্রায় 22 হাজার কোটি টাকার সমান) বলে অনুমান করা হচ্ছে। তবে এই পরিমাণ পূর্বে অনুমান করা 10-25 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। রাশিয়া থেকে ভারত তেল আমদানি বন্ধ করলে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা ভারত সীমিত বিকল্পের উপর নির্ভর করতে বাধ্য হবে। এর ফলে ক্রমবর্ধমান চাহিদা এবং সরবরাহের তীব্রতার মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল 100 মার্কিন ডলারে পৌঁছাতে পারে। ফলে, মার্কিন নিয়ন্ত্রণাধীন বিশ্ব পেট্রোলিয়াম পণ্যের বাজারে আমেরিকার আধিপত্য বজায় থাকবে।

ব্রোকারেজ সংস্থা CLSA এক প্রতিবেদনে বলেছে, "রাশিয়ার তেল আমদানি থেকে ভারতের লাভ সংবাদমাধ্যমের অতিরঞ্জিত সংখ্যার তুলনায় অনেক কম। কিছু সংবাদমাধ্যম রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি থেকে ভারতের লাভ 10 বিলিয়ন থেকে 25 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে অনুমান করেছে। আমরা হিসাব করে দেখেছি যে, রুশ অপরিশোধিত তেল আমদানি থেকে ভারতের বার্ষিক মোট লাভ তার থেকে অনেক কম, মাত্র 2.5 বিলিয়ন মার্কিন ডলার বা ভারতের জিডিপির মাত্র 0.6 শতাংশ।"

  1. ট্রাম্পের 4টি ফোনকল এড়িয়ে গিয়েছেন মোদি, চাঞ্চল্যকর দাবি জার্মান সংবাদপত্রের
  2. ‘যুদ্ধ না-থামালে এত শুল্ক চাপাব, মাথা ঘুরে যাবে’ ! ভারত-পাক সংঘর্ষের মাঝেই মোদিকে ফোনে হুমকি দিয়েছিলেন ট্রাম্প