ধাক্কা মেরে স্কুলভ্যান টেনে নিয়ে গেল ট্রেন !
রেলগেট পেরোনোর সময় দুর্ঘটনা ৷ দুই পড়ুয়ার মৃত্যু ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে 8 জন ৷ শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ৷

Published : July 8, 2025 at 11:44 AM IST
কাড্ডালোর (তামিলনাড়ু), 8 জুলাই: খোলা রেলগেট ৷ পারাপারের সময় স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা ৷ পড়ুয়াসমেত ভ্যানটিকে 50 মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন ৷ ঘটনাস্থলে মৃত্যু দুই পড়ুয়ার ৷ ঘটনায় গুরুতর আহত 8 জন ৷ যার মধ্যে রয়েছে 6 জন পড়ুয়া, স্কুলভ্যান চালক এবং একজন প্রত্যক্ষদর্শী ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷
কী ঘটেছে ?
মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাড্ডালোর জেলায় ৷ জানা গিয়েছে, তিরুছেন্দুর থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি ৷ তামিলনাড়ুর কুড্ডালোরে রেলগেটের কাছে একটি স্কুলভ্যানে ধাক্কা মারে সেটি ৷ ঘটনার জেরে রেলের তরফে বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট রেলগেটের সেই সময় দায়িত্বে থাকা গেটকিপারকে ৷
দুর্ঘটনা প্রসঙ্গে রেলের বক্তব্য :
দুর্ঘটনার বিষয়ে রেল জানিয়েছে, সকাল 7টা 45 নাগাদ, পড়ুয়াদের নিয়ে স্কুলভ্যানটি কাড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে রেলওয়ে লেভেল ক্রসিং গেট নং 170 (একটি নন-ইন্টারলকড ম্যানড গেট) অতিক্রম করার চেষ্টা করে ৷ সেই সময় ট্রেন নং 56813 ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই প্যাসেঞ্জার ট্রেনটি ধাক্কা মারে স্কুল ভ্যানটিকে ।
#WATCH | Tamil Nadu | On a school bus crossing railway tracks hit by a train, Cuddalore SP SP Jayakumar says, " two students dead, two students and the bus driver injured. the railway police, railway authorities and the state police are conducting further investigation." https://t.co/bt7LAGRyKY pic.twitter.com/BVAOjJWKwb
— ANI (@ANI) July 8, 2025
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ :
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেনটি আসার সময় রেলগেট বন্ধ করেননি গেটকিপার ৷ খোলা রেলগেট দেখে পাড়াবারের চেষ্টা করেন স্কুল ভ্য়ানের চালক ৷ সেই সময় ভ্যানটিকে ধাক্কা মেড়ে 50 মিটার টেনে নিয়ে যায় ট্রেনটি ৷ ঘটনায় এক ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং এক একাদশ শ্রেণির ছাত্রী মারা যায় ৷
দক্ষিণ রেলের তরফে গৃহীত পদক্ষেপ :
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ের রিলিফ ট্রেন এবং মেডিক্যাল রিলিফ ভ্যান ৷ পৌঁছন রেলওয়ে ডিভিশন ম্যানেজার এবং বাকি শীর্ষ আধিকারিকরা ৷ গুরুতর আহতদের উদ্ধার করে কাড্ডালোরের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷
প্রাথমিক তদন্তের পর দক্ষিণ রেল জানিয়েছে, রেলগেট বন্ধের সময় তড়িঘড়ি স্কুলে পৌঁছনর কারণে গেটটি খুলে রাখার জন্য গেটকিপারকে অনুরোধ করেন স্কুলভ্যানের চালক ৷ তাঁর অনুরোধেই রেলের গেটটি খুলে দেন গেটকিপার ৷ সেই কারণে এই বিপত্তি ৷
রেলের নিয়ম অমান্য়ের জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর তাঁকে সম্পূর্ণভাবে সমস্ত দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হতে পারে বলেও জানিয়েছে রেল ৷
ঘটনায় শোকপ্রকাশ করে মৃত পড়ুয়াদের পরিবার পিছু 5 লক্ষ টাকা, গুরুতর আহত পড়ুয়াদের পরিবার পিছু 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের পরিবার পিছু 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে ৷
ঘটনা প্রসঙ্গে কাড্ডালোরের পুলিশ সুপার :
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাড্ডালোর পুলিশ সুপার জয়কুমার এবং জেলাশাসক এসপি আদিত্য সেন্থিলকুমার-সহ বাকি পুলিশকর্মীরা ৷ ঘটনার পর উত্তেজিত জনতা গেটকিপারের উপর চড়াও হন ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ পরে পুলিশ গিয়ে উদ্ধার করে ৷
ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী স্ট্যালিনের :
கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) July 8, 2025
உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்…
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ সেই সঙ্গে, আহতদের উন্নতমানের চিকিৎসার জন্য রাজ্যের মন্ত্রী এমআরকে পনিরসেলভামকে নির্দেশ দিয়েছেন ৷

