ETV Bharat / bharat

অসুস্থ সোনিয়া গান্ধি ! সিমলার হাসপাতালে কংগ্রেস নেত্রী

বিগত বছর দুয়েক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর সামনে এসেছে । বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি ।

SONIA GANDHI
প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 8:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

সিমলা, 7 জুন: অসুস্থ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ হিমাচল প্রদেশের সিমলায় ইন্দিরা গান্ধি মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে ৷ দলের তরফে খবর, উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে শনিবার হাসপাতালে যান তিনি ৷

ইন্ধিরা গান্ধি মেডিক্যাল কলেজের (আইসিএমসি) ডেপুটি মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ডাঃ আমান জানিয়েছেন, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢড়ার সঙ্গে ব্য়ক্তিগত কারণে সিমলায় আসেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ সফরের মধ্য়ে শারীরিক অবস্থার কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য় তাঁকে আইসিএমসি-তে নিয়ে যাওয়া হয় ৷ পরীক্ষার পর তাঁকে ছেড়েও দেওয়া হয় ৷

চিকিৎসক আরও জানান, উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ৷ তবে, বাকি কোনও সমস্য়া নেই তাঁর ৷ হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখুর মিডিয়া উপদেষ্টা নরেশ চৌহান বলেন, "উচ্চ রক্তচাপ জনিত সমস্যার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে ৷ নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা করা হয় ৷ তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷"

সোমবার মেয়ের সঙ্গে সিমলায় পৌঁছন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ৷ সিমলা থেকে খানিক দূরে ছাড়াব্রাতে প্রিয়াঙ্কার বাড়িতেই রয়েছেন তিনি ৷ এদিন, হাসপাতালে চিকিৎসার পর সেখানেই যান সোনিয়া গান্ধি ৷

উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বরে 78 বছরে পা দিয়েছেন সোনিয়া গান্ধি ৷ সেই সময়ও অসুস্থ হয়ে পড়েন তিনি । শারীরিক অসুস্থতার কারণে কর্ণাটকে কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগও দিতে পারেননি । বিগত বছর দুয়েক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর সামনে এসেছে । বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি । এর আগে দু'বার কোভিডেও আক্রান্ত হন কংগ্রেস নেত্রী । কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ।

মাস দুয়েক আগেই পেটের কিছু সমস্যা নিয়ে দিল্লির স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ শারীরিক অবস্থার স্থিতিশীল হওয়ায় তাঁকে একদিন পরে হাসপাতাল থেকে ছাড়া হয় ৷

পড়ুন: শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতালে থেকে 'ছুটি' পেলেন সোনিয়া