ETV Bharat / bharat

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণ

সিমলায় তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে রবিবার সন্ধ্যায় প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধিকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sonia Gandhi Hospitalised
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি (ছবি: আইএএনএস)
author img

By PTI

Published : June 16, 2025 at 12:42 AM IST

1 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 15 জুন: প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পেটের সমস্যার কারণে রবিবার রাত 9টার দিকে তাঁকে গ্যাস্ট্রো বিভাগে ভর্তি করা হয়েছিল। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, চিকিৎসকদের একটি দল তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে হাসপাতাল কর্তৃক এখনও কোনও আনুষ্ঠানিক মেডিক্যাল বুলেটিন জারি করা হয়নি। তবে তাঁর স্বাস্থ্যের অবস্থা আপাতত "স্বাভাবিক এবং স্থিতিশীল" রয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে 7 জুন, তাঁকে নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে, মেডিক্যাল চেকআপের পর প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ছেড়ে দেওয়া হয়।

দলের একজন নেতা জানিয়েছেন, বিকেলে শিমলায় তাঁর ব্যক্তিগত বাসভবন থেকে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। আইজিএমসির একজন চিকিৎসক বলেছেন যে, তাঁর রক্তচাপ "স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি" ছিল। তবে তিনি নিশ্চিত করেছেন যে, সোনিয়া গান্ধির স্বাস্থ্যের অবস্থা আপাতত "স্বাভাবিক এবং স্থিতিশীল" রয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর প্রধান মিডিয়া উপদেষ্টা নরেশ চৌহান বলেছিলেন যে, "কিছু ছোটখাটো স্বাস্থ্য সমস্যার" কারণে তাঁকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি কয়েক মাসে সোনিয়া গান্ধির মেডিক্যাল চেকআপ করানোর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারিতে, পেটের সমস্যার জন্য তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তিনি একজন গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন।