পুরনো শত্রুতার জের, পাঁচজনকে তরবারি দিয়ে হত্যা
প্রথমে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যুর খবর জানানো হলেও পরে পুলিশ জানায় তরবারি দিয়ে হত্যা করা হয়েছে তিনজনকে ৷ গুলি চালানোর প্রমাণ মেলেনি ৷

Published : July 4, 2025 at 8:47 PM IST
সিওয়ান, 4 জুলাই: তিনজনকে তরবারি দিয়ে হত্যার ঘটনায় উত্তাল বিহারের সিওয়ান ৷ শুক্রবার বিহারের সিওয়ানে মালামালিয়া থানা এলাকার কাউদিয়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটে ৷
পুরনো শত্রুতার কারণে তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হলে বিশৃঙ্খলা দেখা দেয় । নিহতদের নাম মুন্না সিং, কানহাইয়া কুমার এবং রোহিত কুমার । ঘটনায় আরও দুইজন গুরুতর আহত বলে জানা গিয়েছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । ওই দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷
খবর পেয়ে মালামালিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । ঘটনার পরপরই ভগবানপুর থানার ইনচার্জ সুজিত কুমার জানিয়েছেন, পারস্পরিক আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময় হয়েছে । রাজপুত এবং ভূমিহারারা এই গুলি বিনিময়ের সঙ্গে জড়িত ৷ গুলি চলার ঘটনায় তিন জন নিহত হয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করছে ।
কিন্তু ঘটনাস্থলে গুলি চালনার প্রমাণ না মেলার পর সিওয়ানের পুলিশ সুপার মনোজ কুমার বলেন যে, "ঘটনাটি পুরনো শত্রুতার কারণে বলে জানা যাচ্ছে । পারস্পরিক বিরোধের জেরে তরবারি দিয়ে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করছে । এখনও পর্যন্ত ঘটনাস্থলে গুলি চালানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি । আরও তদন্তের পর বিষয়টি জানানো হবে ।"
এলাকায় উত্তেজনা, রাস্তা অবরোধ : ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে । ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা পুলিশ ও প্রশাসনের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।
তিনজন খুনের তদন্তে ব্যস্ত পুলিশ : খবর পাওয়া মাত্রই মালমালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । বর্তমানে আহত দুই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন । পুরনো শত্রুতা এবং পারস্পরিক আধিপত্যের ভিত্তিতে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে । এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে ।
চিমনি মালিকের সঙ্গে বিরোধ: বলা হচ্ছে, বাবা এবং চিমনি মালিকের মধ্যে বিরোধ চলছিল । সেই বিরোধ নিয়ে কিছু লোক কাউদিয়া সেতুর কাছে দাঁড়িয়ে ছিল । তখন হঠাৎ করেই অজ্ঞাত অপরাধীরা তরবারি ও অস্ত্র নিয়ে বাইকে করে আসে ৷ খুব করার পর অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় । পুলিশ সকল অভিযুক্তকে খুঁজছে ।

