পুনের নদীতে সেতু ভেঙে মৃত 4, আহত 18; সাইপ্রাস থেকে মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর
ইন্দ্রায়ানি নদীর উপর লোহার সেতু ভেঙে বিপর্যয় ৷ এদিকে খরস্রোতা নদীতে অনেকে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ৷

Published : June 15, 2025 at 5:03 PM IST
|Updated : June 15, 2025 at 8:24 PM IST
পুনে, 15 জুন: ফের বড়সড় দুর্ঘটনা ! রবিবার দুপুরে মহারাষ্ট্রের পুনেতে ইন্দ্রায়ানি নদীর উপরে থাকা লোহার সেতু ভেঙে বহু পর্যটক ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তার মধ্যে কমপক্ষে 4 জনের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা ৷ ঘটনাটি ঘটেছে পুনের পিম্পরি-চিনচোয়ার থানা এলাকায় কুন্দামালা গ্রামের কাছে ৷
ইতিমধ্যে এনডিআরএফ উদ্ধার কাজ শুরু করে দিয়েছে ৷ সেতুটি বহু পুরনো বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ সাইপ্রাস সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘটনা সম্পর্কে খোঁজ নিযেছেন ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলেন তিনি ৷
প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, "পুনের তালেগাঁওয়ে ইন্দ্রায়ানি নদীতে সেতু ভাঙার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ৷ এই বিষয়ে আমি মুখ্যমন্ত্র দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে কথা বলেছি ৷ দুর্ঘটনাস্থলের খবরাখবর নিয়েছি ৷ এনডিআরএফ-এর দল সেখানে ছুটে গিয়েছে ৷ তারা উদ্ধার কার্য করছে ৷ তারা তড়িঘড়ি অনেকগুলি জীবন বাঁচিয়েছে ৷ যাঁরা তাঁদের স্বজনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সেরে উঠুন, এই প্রার্থনা করি ৷" মহারাষ্ট্র সরকার এই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় খরচও বহন করবে সরকার ৷
#WATCH | Pune, Maharashtra | NCP SCP MP Supriya Sule arrives at the site of the Indrayani River bridge collapse in Pimpri-Chinchwad https://t.co/U9dxdI5AQO pic.twitter.com/LBqHRGv9Gq
— ANI (@ANI) June 15, 2025
জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ 51 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ 18 জন গুরুতর জখম হয়েছেন ৷ খরস্রোতা নদীর স্রোতে অনেকেই তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে ৷ সরকারি সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এই এলাকায় ৷ তার ফলেই পুরনো লোহার সেতুটি ভেঙে পড়েছে ৷
Deeply saddened by the tragic incident of the bridge collapse on the Indrayani River in Talegaon, Pune. Spoke with Maharashtra Chief Minister Shri Devendra Fadnavis and inquired about the present situation on the ground. NDRF teams posted nearby quickly rushed to the site, joined…
— Amit Shah (@AmitShah) June 15, 2025
পিম্পরি-চিনচোয়ার জোন 2-এর ডিসিপি বিশাল গাইকোয়াড় বলেন, "বেলা 3টে 30 মিনিট থেকে 4টে 30 মিনিটের মধ্যে জলপ্রপাতের কাছে একটা পুরনো লোহার সেতু ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ 18 জন আহত হয়েছেন ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এনডিআরএফ-এর দল এসেছে ৷ তারা উদ্ধারকার্য চালাচ্ছে ৷"
पुणे जिल्ह्यातील तळेगावनजीक इंद्रायणी नदीवरील पूल कोसळून झालेल्या घटनेतील मृतांच्या कुटुंबीयांना 5 लाख रुपयांची आर्थिक मदत राज्य सरकारतर्फे करण्यात येईल, तसेच जखमींच्या उपचाराचा खर्च सुद्धा राज्य सरकार करेल, असे मुख्यमंत्री देवेंद्र फडणवीस यांनी सांगितले आहे.
— CMO Maharashtra (@CMOMaharashtra) June 15, 2025
CM Devendra…
এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, "হাসপাতালের চিকিৎসকরা যতটা সম্ভব চেষ্টা করে চলেছেন ৷ আমরা প্রার্থনা করছি ৷ রাজ্য সরকার সরকারি বিবৃতি দেবে ৷"
ঘটনার পরপরই তালেগাঁও দাভাদে থানার এক আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে ৷ একজনের কোনও খোঁজ নেই ৷ ইন্দ্রায়ানি নদীর উপর লোহার সেতু ছিল ৷ প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ওই লোহার সেতু ভেঙেই দুর্ঘটনা হয়েছে ৷" তিনি জানান, এই সেতুটি 32 বছরের পুরনো ৷ এই সেতুর উপর দিয়ে ভারী জিনিস বোঝাই গাড়ি যাতায়াতের ফলে সেতুটি নষ্ট হয়ে গিয়েছে ৷ পরে আরও কয়েকজন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয় ৷
ইন্দ্রায়ানি নদীর এই এলাকাটি জনপ্রিয় পর্যটন স্থল ৷ এক উদ্ধারকারী সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "উদ্ধারকাজ চলছে ৷ কয়েকজনকে বাঁচানো গিয়েছে ৷ আমরা নিশ্চিত নই, কিন্তু ভেঙে যাওয়ার সেতুর ধ্বংসাবশেষের তলায় 20-25 জন আটকে আছেন বলে মনে হচ্ছে ৷" এনসিপি বিধায়ক সুনীল শেলকে সাংবাদিকদের বলেন, "দুর্ভাগ্যজনকভাবে দু'জন পর্যটকের মৃত্যু হয়েছে ৷ এছাড়া চার-পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে ৷"
কেদারনাথের কাছে জঙ্গলে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ 7 জনেরই মৃত্যু

