কেদারনাথের কাছে জঙ্গলে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ 7 জনেরই মৃত্যু
কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা ৷ ভিতরে থাকা সাতজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার জেরে চারধামে আপাতত বন্ধ কপ্টার পরিষেবা ৷ শোকপ্রকাশ মমতার ৷

Published : June 15, 2025 at 8:36 AM IST
|Updated : June 15, 2025 at 11:30 AM IST
রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 15 জুন: চারধাম যাত্রায় ফের দুর্ঘটনা ৷ ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ রবিবার গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামে যাওয়ার সময় আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরীকুণ্ড-শোনপ্রয়াগের জঙ্গলে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে । হেলিকপ্টারে পাইলট-সহ থাকা সাতজনের মৃত্যু হয়েছে বলে অনুমান । খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে ।
হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু ছিল ৷ যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের বাসিন্দা বলে জানা গিয়েছে । এই বিষয়ে উত্তরাখণ্ডের এডিজি আইন ও শৃঙ্খলা ভি মুরুগেশান বলেন, "গৌরীকুণ্ডে হেলিকপ্টার ভেঙে পড়েছে । হেলিকপ্টারটিতে ছয়জন তীর্থযাত্রী ছিলেন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দেরাদুন থেকে কেদারনাথগামী একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডে নিখোঁজ হয়ে যায় ৷ ত্রিযুগীনারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি কোনও এলাকায় কপ্টারটি নিখোঁজ হয়ে যায় বলে খবর ছিল ৷"
श्री केदारनाथ यात्रा मार्ग पर हेलीकॉप्टर क्रैश
— Uttarakhand Police (@uttarakhandcops) June 15, 2025
राहत एवं बचाव दल घटनास्थल पर पहुँचे।राहत-बचाव में जुटे।
दुर्घटनाग्रस्त हेलीकॉप्टर पूरी तरह जल चुका था।
सभी 7 यात्रियों के शव बचाव दल द्वारा रिकवर किए गए।
🙏 मृतकों को विनम्र श्रद्धांजलि#UttarakhandPolice #HelicopterCrash pic.twitter.com/CS2rSrpkDr
মৃতদের পরিচয় :
মৃত যাত্রীরা হলেন - শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (35) মহারাষ্ট্র, কাশী (2) মহারাষ্ট্র, রাজকুমার সুরেশ জয়সওয়াল (41) গুজরাত, বিক্রম বিকেটিসি কেদারনাথ (উত্তরাখণ্ড), বিনুদ দেবী (66) উত্তরপ্রদেশ, তুষ্টি সিং (19) উত্তরপ্রদেশ, ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান (পাইলট) ৷

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনাটি AAIB দ্বারা তদন্ত করা হবে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ডিজিসিএ ইতিমধ্যেই চারধামে হেলিকপ্টার অভিযানের ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়েছে ৷ নজরদারি চালানো হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য অভিযান খতিয়ে দেখা হচ্ছে ।
রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম থাকায় গৌরীকুণ্ডের জঙ্গলের উপরে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং পাইলটও রয়েছেন ।
ভোর সাড়ে পাঁচটার দিকে হেলিকপ্টারটি কেদারনাথ থেকে গুপ্তকাশীর উদ্দেশে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে । সূত্র জানায়, আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ড এবং ত্রিযুগীনারায়ণের মধ্যে ভেঙে পড়ে ৷ এরপরই আগুন ধরে যায় কপ্টারে ।
মুখ্যমন্ত্রীর বক্তব্য :
जनपद रुद्रप्रयाग में हेलीकॉप्टर के दुर्घटनाग्रस्त होने का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ है। एसडीआरएफ, स्थानीय प्रशासन एवं अन्य रेस्क्यू दल राहत एवं बचाव कार्यों में जुटे हैं।
— Pushkar Singh Dhami (@pushkardhami) June 15, 2025
बाबा केदार से सभी यात्रियों के सकुशल होने की कामना करता हूँ।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এর একটি পোস্টে লিখেছেন, "একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে ৷ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এবং অন্যান্য দফতরের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে ৷"
কপ্টার পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত :
বিষয়টি নিয়ে জেলা পর্যটন কর্মকর্তা এবং হেলি সার্ভিস নোডাল অফিসার রাহুল চৌবে বলেন, "আজ সকালে একটি হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে । খবর পাওয়া মাত্রই ঘটনার তদন্ত ও তল্লাশি করা হয় । প্রাথমিক তথ্য অনুসারে, আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ঘাঁটিতে যাত্রীদের ফিরিয়ে আনছিল । উপত্যকায় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় । পাইলট হেলিকপ্টারটি উপত্যকা থেকে বের করে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু এই সময়ের মধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় । পাইলট ছাড়াও হেলিকপ্টারটিতে পাঁচজন যাত্রী এবং একটি শিশু ছিল । স্থানীয় জনগণের সহায়তায় এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ বাহিনী-সহ সমস্ত উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযানে নিয়োজিত রয়েছে ৷ এই দুর্ঘটনার পরপরই, UKADA এবং DGCA-এর তরফে চারধামে হেলিকপ্টার পরিষেবা আপাতত নিষিদ্ধ করা হয়েছে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ৷"
শোকপ্রকাশ মমতার :
Most distressingly, another civil aviation tragedy reported today morning, this time from Uttarakhand, in the Kedarnath - Gaurikund - Guptakashi region. 7 people were on board in the helicopter including a child and the pilot, and there has been a reported crash with worst being…
— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2025
কেদারনাথের ঘটনায় শোকপ্রকাশ করে এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পোস্টে তিনি লেখেন, "সবচেয়ে দুঃখজনক বিষয় হল, আজ সকালে আরেকটি বেসামরিক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে, এবার উত্তরাখণ্ড থেকে ৷ কেদারনাথ - গৌরীকুণ্ড - গুপ্তকাশী অঞ্চলে । হেলিকপ্টারটিতে একটি শিশু এবং পাইলট-সহ 7 জন আরোহী ছিলেন । উদ্ধার ও অনুসন্ধান অভিযানের ফলাফলের অপেক্ষায় থাকাকালীন আমি বিমানে থাকা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি ।"
আমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার কয়েকদিন পরই হেলিকপ্টার ভেঙে পড়ল উত্তরাখণ্ডে ৷ এর আগে, গত 8 মে, উত্তরকাশী জেলায় গঙ্গোত্রী ধামে যাওয়ার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৷ সেই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয় । 7 জুন, কেদারনাথগামী একটি হেলিকপ্টার ভেঙে পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় জরুরি অবতরণ করতে হয়, যেখানে পাইলট আহত হন তবে পাঁচজন ভক্তকে নিরাপদে উদ্ধার করা হয় ।
জাতীয় সড়কে জরুরি অবতরণ কপ্টারের ! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

