ETV Bharat / bharat

দিল্লিতে চারতলা বাড়ি ধসে 6 জনের মৃত্যু, আহত অনেক

শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির জনতা মজদুর কলোনিতে একটি চারতলা বাড়ি ধসে পড়ে। ভবনের মালিক, তাঁর স্ত্রী, দুই ছেলের দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ৷

Delhi building collapses
দিল্লিতে চারতলা বাড়ি ধসে বেশ কয়েকজনের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 8:48 PM IST

|

Updated : July 12, 2025 at 8:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 12 জুলাই: উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় চারতলা বাড়ি ধসে দুই বছরের এক শিশুকন্যা-সহ 6 জনের মৃত্য়ু হয়েছে ৷ আহত হয়েছেন আট জন ৷ শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির জনতা মজদুর কলোনিতে একটি চারতলা বাড়ি ধসে পড়ে। সকাল 7টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ এ সময় বেশিরভাগ মানুষ কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় দমকলের 7টি গাড়ি।

এখনও পর্যন্ত এই ঘটনায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও অনেকের আটকা থাকার আশঙ্কা রয়েছে ৷ ভবনের মালিক, তাঁর স্ত্রী, দুই ছেলে এবং আরও 2 জনের দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার অভিযানের জন্য এনডিআরএফ-সহ একাধিক সংস্থা মোতায়েন করা হয়েছে ৷ দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফ দল ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে ৷

পূর্বাঞ্চলের অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাবা বলেন, "উদ্ধার অভিযান চলছে ৷ সকাল 7:02 নাগাদ আমারা ওয়েলকামের এলাকার কাছে একটি চার তলা ভবন ধসে পড়ার খবর পাই ৷ এখনও তিন থেকে চারজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে ৷ মোট 70 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 6 জনকে জগপ্রবেশ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এর মধ্যে 14 মাস বয়সি একটি শিশু রয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ শিশুটিকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"

স্থানীয়রা জানিয়েছেন, এই ভবনটি অনেক পুরনো ছিল এবং কিছু অংশে ফাটলও দেখা যাচ্ছিল। দুর্ঘটনার পর আশেপাশের মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ পুলিশ এলাকাটি চারদিক থেকে ঘিরে রেখেছে এবং মানুষকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে । প্রশাসন ভবন ধসের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষদের সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী কপিল মিশ্র জানান, উত্তর-পূর্ব দিল্লির জনতা মজদুর কলোনিতে একটি ভবন ভেঙে পড়ছে ৷ গত 10 বছরে ভোট ব্যাঙ্কের জন্য দুর্নীতির এক ভয়াবহ খেলা হয়েছে ৷ ঘটনার তদন্ত হবে।

Last Updated : July 12, 2025 at 8:58 PM IST