ETV Bharat / bharat

ইনাডুর সুবর্ণ জয়ন্তী ও ইটিভি'র 30 বছরপূর্তি, প্রধানমন্ত্রী সাক্ষাতে রামোজি গ্রুপের চেয়ারম্যান সিএইচ কিরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রামোজি গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ ৷ কথা হল দীর্ঘক্ষণ ৷ মোদিকে দেওয়া হল একাধিক উপহার ৷

RAMOJI GROUP CMD KIRON MEETS MODI
প্রধানমন্ত্রী সাক্ষাতে রামোজি গ্রুপের চেয়ারম্যান সিএইচ কিরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 18, 2025 at 8:12 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন রামোজি গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ ৷ সম্প্রতি তেলুগু সংবাদপত্র ও সংবাদমাধ্যম ইনাডু'র 50 বছর পূর্তি হয়েছে ৷ পাশাপাশি ইটিভি'র 30 বছর পূর্ণ হয়েছে ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে রামোজি গ্রুপের চেয়ারম্যান চেরুকুরি কিরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দুই পূর্তির আনন্দ ভাগ করে নেন ৷ সেখানে উপস্থিত ছিলেন ইটিভি'র সিইও কে বাপিনিডু ৷ রামোজি গ্রুপের শীর্ষ কর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷

সাক্ষাত শেষে চেরুকুরি কিরণ বলেন, "সম্মানীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি ৷ ইনাডু'র 50 বছর ও ইটিভি-র 30 বছরের যাত্রা উপলক্ষে তাঁকে স্মারক উপহার দিয়েছি ৷ ইটিভির সিইও কে বাপিনিডু আমার সঙ্গে ছিলেন ৷"

RAMOJI GROUP CMD KIRON MEETS MODI
মোদিকে দেওয়া হল একাধিক উপহার (ইটিভি ভারত)

চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শ্রী রামোজি রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ৷ আনন্দের সঙ্গে তিনি সেই সাক্ষাতের স্মৃতি ভাগ করে নেন ৷ গুজরাতি ভাষায় ইটিভি অন্নদাতা নামে একটি অনুষ্ঠান করেছিল ৷ প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানটি ভালো লেগেছিল ৷ তিনি অনুষ্ঠানটি দেখার স্মৃতিচারণা করেন ৷ এখনও চ্যানেলে সেই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় ৷ এই প্রসঙ্গে কিরণ তাঁর প্রশংসা করে বলেন, "আমরা তাঁকে বললাম, আমরা এখনও তেলুগুতে এই অনুষ্ঠানটি সম্প্রচার করে চলেছি ৷"

RAMOJI GROUP CMD KIRON MEETS MODI
প্রধানমন্ত্রী সাক্ষাতে রামোজি গ্রুপের চেয়ারম্যান সিএইচ কিরণ (ইটিভি ভারত)

বাজরা দিয়ে তৈরি সামগ্রীর একটি ব্র্যান্ড সবলা ৷ এটি রামোজি গ্রুপের ৷ সম্প্রতি এই ব্র্যান্ডটি চালু হয়েছে ৷ এদিন গ্রুপের সিএমডি সবলার বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত জানান ৷ এই বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ মতামত জানতে চান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কিরণ ৷ তিনি বলেন, "এই সামগ্রী সম্পর্কে আমরা তাঁর মূল্যবান পরামর্শ জানতে চাই এবং তিনি বিনয়ের সঙ্গে সম্মতি দিয়েছেন ৷"

RAMOJI GROUP CMD KIRON MEETS MODI
প্রধানমন্ত্রীর সঙ্গে রামোজি গ্রুপের চেয়ারম্যান সিএইচ কিরণের কথাবার্তা (ইটিভি ভারত)

রামোজি গ্রুপের তেলুগু ভাষার সংবাদপত্র ইনাডু, যা গতবছর 50 বছরের (50 Years of Eenadu Golden Jubilee) গণ্ডি পেরিয়েছে ৷ অন্যদিকে, গত 30 বছর (ETV 30th Anniversary) ধরে সুদীর্ঘ পথ পেরিয়েছে ইটিভি ৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রীকে একাধিক উপহার তুলে দিয়েছেন তেলুগু চলচ্চিত্র প্রযোজক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব চেরুকুরি রামোজি রাওয়ের পুত্র চেরুকুরি কিরণ ৷ সেইসঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় দু'জনের মধ্যে ৷ চেরুকুরি কিরণ ও নরেন্দ্র মোদি করমর্দন করেন ৷ ইনাডু'র 50 বছর এবং ইটিভি'র 30 বছরের 'মাইলফলক' উদযাপন উপলক্ষে মোদিকে স্মারকও প্রদান করেন চেরুকুরি কিরণ ৷

RAMOJI GROUP CMD KIRON MEETS MODI
চেরুকুরি কিরণ ও নরেন্দ্র মোদি করমর্দন করেন (ইটিভি ভারত)

উল্লেখ্য, গতবছর (2024) সততাকে পাথেয় করে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বিচারের পক্ষে জোরালো সওয়াল করে চলা সংবাদপত্র ইনাডু 50 বছর অতিক্রম করেছে ৷ বছরের পর বছর ধরে, ইনাডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা সমাজকে একটি দায়িত্বশীল মিডিয়া সংস্থা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তেলুগু এই সংবাদপত্র 1974 সালের 10 অগস্ট বিশাখাপত্তনমে আত্মপ্রকাশ করে ৷

RAMOJI GROUP CMD KIRON MEETS MODI
রামোজি গ্রুপের চেয়ারম্যান সিএইচ কিরণের সঙ্গে প্রধানমন্ত্রী (ইটিভি ভারত)

অন্যদিকে, রামোজি গ্রুপের প্রথম টিভি চ্যানেল ইটিভি (তেলুগু) 1995 সালের 27 অগস্ট চালু হয় ৷ দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছে যেতে এই তেলুগু নেটওর্য়াকের বেশি সময় লাগেনি ৷ বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছে ইটিভি। গতমাসে এই চ্যানেলের 30 বছর পূর্তি উদযাপন হয় ৷

আরও পড়ুন: