নীতীশ মানসিকভাবে অসুস্থ, মন্ত্রীদের নামও ভুলেছেন, তোপ পিকের
জাতীয় সঙ্গীত চলাকালীন নীতীশ কুমার কথা বলছেন এবং অঙ্গভঙ্গি করছেন এমন একটি ভিডিয়ো ঘিরে সমালোচনার ঝড় বইছে। দায়ের হয়েছে মামলাও। এবার কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর।

Published : March 23, 2025 at 4:18 PM IST
সমস্তিপুর, 23 মার্চ: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মানসিকভাবে অসুস্থ ! রবিবার এমনই দাবি করেছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ৷ তাঁর আরও দাবি, রাজ্যে কী ঘটছে সে সম্পর্কে কিছুই জানেন না নীতীশ। জানতে চাওয়া হলে রাজ্য় মন্ত্রিসভার সদস্যদের নামও বলতে পারবেন না ন'বার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া নীতীশ।
পটনায় সম্প্রতি একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন নীতীশ কুমার কথা বলছেন এবং অঙ্গভঙ্গি করছেন এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ অনুষ্ঠান চলাকালীন জাতীয় সঙ্গীতকে "অসম্মান" করার অভিযোগে বিরোধীদের আক্রমণের মুখেও পড়েছেন নীতীশ ৷ এবার সেই ইস্যুতে তাঁকে আক্রমণ করলেন প্রশান্ত কিশোর। এর আগে এই কারণে তাঁর নামে মামলাও দায়ের করেছেন এক আইনজীবী।
कम से कम कृपया राष्ट्र गान का तो अपमान मत करिए मा॰ मुख्यमंत्री जी।
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 20, 2025
युवा, छात्र, महिला और बुजुर्गों को तो आप प्रतिदिन अपमानित करते ही है।
कभी महात्मा गांधी जी के शहादत दिवस पर ताली बजा उनकी शहादत का मखौल उड़ाते है तो कभी राष्ट्रगान का!
PS: आपको याद दिला दें कि आप एक बड़े प्रदेश… pic.twitter.com/rFDXcGxRdV
এদিন পিকে বলেন, "নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে প্রথম মন্তব্য করেছিলেন তাঁরই সহযোগী সুশীল কুমার মোদি ৷ তারপর থেকে, বিহারের অনেক মন্ত্রী তাঁর স্বাস্থ্য নিয়ে মন্তব্য করেছেন। আমি জানুয়ারি পর্যন্ত আমি কখনও এই বিষয়ে কোনও মন্তব্য করিনি। কিন্তু বিপিএসসি বিক্ষোভের সময় জানতে পেরেছি যে নীতীশ কুমারের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে রাজ্যে কী ঘটছে তা তিনি জানেন না ৷"
প্রশান্ত কিশোর আরও বলেন, "নীতীশ কুমার শারীরিকভাবে ক্লান্ত এবং মানসিকভাবে অযোগ্য। যদি কেউ তার প্রমাণ চান, তাহলে মুখ্যমন্ত্রীকে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নাম বলতে বলুন ৷ নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত। বিজেপিরও সমান দোষ ৷ কারণ প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না নীতীশ কুমার মানসিকভাবে অসুস্থ ?"
কয়েকদিন আগে আরজেডি নেতা তেজস্বী যাদব এক্স-হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে জাতীয় সঙ্গীত চলাকালীন বিহারের মুখ্যমন্ত্রীকে কথা বলতে, হাসতে এবং একজন ডাকতে দেখা গিয়েছে ৷ তেজস্বী যাদব লিখেছেন, "অন্তত দয়া করে জাতীয় সঙ্গীতের অপমান করবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি প্রতিদিন যুবক, ছাত্র, মহিলা এবং বয়স্কদের অপমান করেন।" তেজস্বী যাদব আরও দাবি করেছেন, "নীতীশ কুমার মানসিক বা শারীরিকভাবে স্থিতিশীল নন ৷ এটি রাজ্যের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।"

