ETV Bharat / bharat

পর্যটন প্রদর্শনীতে রামোজি ফিল্ম সিটির মঞ্চে জনতার ভিড়

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির সম্পর্কে জানতে উৎসাহী চেন্নাইয়ের মানুষ ৷ দক্ষিণের এই শহরে পড়ুয়া থেকে প্রাপ্তবয়স্ক অনেকেই আরএফসিতে ঘুরতে আসতে চায় ৷

The Ramoji Film City exhibition at the India International Travel Mart
রামোজি ফিল্ম সিটির প্রদর্শনী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 16, 2025 at 10:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

চেন্নাই, 16 জুলাই: দক্ষিণ ভারতের বিশেষ ট্যুরিজম উৎসব শুরু হয়েছে তামিলনাড়ুর চেন্নাইয়ে ৷ মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপী 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল মার্ট' (আইআইটিএম)-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ, পর্যটন এবং আতিথেয়তা ক্ষেত্রের বিখ্যাত কোম্পানিগুলি এই প্রদর্শনীতে অংশ নিয়েছে ৷ যার মধ্যে অংশগ্রহণ করেছে রামোজি ফিল্ম সিটিও ৷

প্রায় একশোটি মঞ্চ গঠন করা হয়েছে ৷ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়-সহ 20টি রাজ্য এই প্রদর্শনীতে তাদের ভ্রমণ, পর্যটনের কথা তুলে ধরেছে ৷ দেশের বাইরে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্রিটেন, নেপাল, দুবাই, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, ইন্দোনেশিয়া তাদের দেশের পর্যটনস্থল, দেশে উৎপাদিত পণ্য এবং পরিষেবার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ৷

বিভিন্ন কোম্পানি তীর্থস্থান, অ্যাডভেঞ্চার, সাংস্কৃতিক, অরণ্যের মতো আকর্ষণীয় জায়গাগুলিকে তাদের প্যাভিলিয়নে তুলে ধরেছে ৷ রামোজি ফিল্ম সিটি (আরএফসি) পর্যটনের নানাবিধ তথ্যের পশরা সাজিয়ে হাজির হয়েছে এই প্রদর্শনীতে ৷

Visitors at the India International Travel Mart
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল মার্ট-এ ভ্রমণ পিপাসুরা (ইটিভি ভারত)

রামোজি ফিল্ম সিটি (আরএফসি)

তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত রামোজি ফিল্ম সিটি বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি ৷ এখানে সিনেমা স্টুডিয়ো থেকে শুরু করে রামোজি মুভি ম্যাজিক, রামোজি হোটেল, রেস্তোরাঁ, বিনোদনের ব্যবস্থা, বিয়ের অনুষ্ঠানের জায়গা ও কনফারেন্স হল - সব ধরনের সম্ভার রয়েছে ৷ এই প্রদর্শনীতে চেন্নাইয়ে বসবাসকারী মানুষ আরএফসির সম্পর্কে জানতে চেয়েছেন ৷ এখানে কী কী ধরনের পরিষেবা দেওয়া হয়, সে বিষয়ে কৌতূহল প্রকাশ করেছেন এখানকার মানুষ ৷

স্কুল-পড়ুয়াদের জন্য বিনোদনের ব্যবস্থা

আরএফসির প্রোমোশনের এক আধিকারিক রাজেশ সাহি বলেন, "এবছর স্কুলের পড়ুয়াদের জন্য নতুন নতুন বিনোদন কর্মসূচির আয়োজন হয়েছে রামোজি ফিল্ম সিটিতে ৷ চেন্নাই, সালেম ও মাদুরাই থেকে বহু পড়ুয়া আরএফসিতে ঘুরতে আসার বিষয়ে জানতে চাইছিল ৷ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে কেরল-সহ দক্ষিণের অন্যান্য রাজ্যগুলির পড়ুয়াদের আরএফসি ভ্রমণের বিশেষ পরিকল্পনা কর হয়েছে ৷"

দশেরা ও দীপাবলিতে বিশেষ অফার

আরএফসি'র জেনারেল ম্যানেজার হরি নায়ার বলেন, "দশেরা ও দীপাবলির আবহে 25 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত রামোজি ফিল্ম সিটিতে 39 দিন ব্যাপী একটি কার্নিভালের আয়োজন করা হয়েছে ৷ মানুষ যাতে তাদের পরিবারের সঙ্গে এই উৎসবে সামিল হতে পারে, তার জন্য ভ্রমণের বিশেষ অফারের কথা ঘোষণা করা হবে ৷"