ETV Bharat / bharat

জনসংখ্যার অর্ধেক পুরুষ মদ্যপায়ী ! ভারতেই রয়েছে এই রাজ্য

পশ্চিমবঙ্গে 1700 কোটি আর শুধু কলকাতায় মাসে 300 কোটির মদ বিক্রি হয় । দক্ষিণের এই রাজ্যে 30-31 ডিসেম্বরে বিক্রি হয়েছিল 684 কোটি টাকার মদ ।

Alcohol Consumption Telangana Tops Southern States
জনসংখ্যার অর্ধেক পুরুষ মদ্যপায়ী ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 14, 2025 at 7:18 PM IST

|

Updated : February 14, 2025 at 9:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: জামাইকান রামের ভক্ত ক্যাপ্টেন হ্যাডক ৷ শুধু হার্জের সৃষ্ট চরিত্রই নয়, বিশ্বে সুরাপ্রেমীরা সংখ্যায় প্রচুর ৷ ভারতেও সুরাপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়। দাক্ষিণ ভারতের কোন রাজ্যে মদ্যপায়ীর সংখ্যা সবচেয়ে বেশি ? এই প্রশ্নেরই উত্তর এবার সামনে এলো ৷ রাজ্যসভায় কেন্দ্রীয় চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে তেলেঙ্গানায় সবচেয়ে বেশি মদ্যপানকারী রয়েছেন।

জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ (National Family Health Survey)-এর রিপোর্ট উদ্ধৃত করে মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল উল্লেখ করেছেন, দু’টি তেলেগু রাজ্যেই (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) মদ্যপান হ্রাস পেলেও, তেলেঙ্গানা এখনও দক্ষিণের অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে । 2015-16 সময়কালে এনএফএইচএস 5 রিপোর্ট অনুসারে, প্রায় 53.8 শতাংশ পুরুষ মদ্যপান করেছিলেন ।

NFHS রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্যগুলির নিম্নরূপ:

  • 2015-16 (এনএফএইচএস 4):

অন্ধ্রপ্রদেশ: 34.9% পুরুষ মদ্যপান করেছিলেন

তেলেঙ্গানা: 53.8% পুরুষ মদ্যপান করেছিলেন

  • 2019-21 (এনএফএইচএস 5):

অন্ধ্রপ্রদেশ: 31.2%-এ নেমে এসেছে।

তেলেঙ্গানা: 50%-এ নেমে এসেছে ।

এই একই সময়ের মধ্যে দেশে মদ্যপায়ী পুরুষদের গড় 29.2% থেকে কমে 22.4% হয়েছে । তাছাড়া সামগ্রিকভাবে মদ্যপানের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবুও দক্ষিণ ভারতের মধ্যে তেলেঙ্গানায় সর্বোচ্চ পরিমাণে মদ্যপানকারীর তালিকাভুক্ত । প্রসঙ্গত, গত বছরের শেষ দু’দিনে 684 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল তেলেঙ্গানায় ৷ ডিসেম্বরের শুরু থেকে 23 তারিখ পর্যন্ত তেলেঙ্গানায় 193 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। সেটাই 30 ডিসেম্বরে বেড়ে 402 কোটি টাকা হয়ে গিয়েছিল । সরকারি তথ্য অনুযায়ী, এক সপ্তাহে আনুমানিক 170 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল ৷

শুধুমাত্র 30 এবং 31 ডিসেম্বরে তেলেঙ্গানায় বিক্রি হয়েছিল 684 কোটি টাকার মদ। এই চাহিদা মেটাতে দোকানগুলিতে উল্লেখযোগ্যভাবে মদ মজুদ করা হয়েছিল। 22 থেকে 31 ডিসেম্বরের মধ্যে, দু’টি রবিবার, বড়দিন এবং তিনটি সরকারি ছুটির দিন বাদে, বাকি সাত দিন মদের দোকানগুলিতে রেকর্ড চাহিদা দেখা গিয়েছিল ।

আরও পড়ুন

Last Updated : February 14, 2025 at 9:58 PM IST