ETV Bharat / bharat

দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন ! বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ভারত

নিজের দেশে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করছে নেপাল ৷ এই বিদ্যুৎ নেপাল থেকে বাংলাদেশে যাচ্ছে ভারতের মধ্যে দিয়ে ৷

Power Supply to Bangladesh from Nepal
বিদ্যুৎ নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : June 15, 2025 at 6:02 PM IST

|

Updated : June 15, 2025 at 6:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কাঠমাণ্ডু, 15 জুন: ভারতের দুই পড়শি দেশের মধ্যে চলছে বিদ্যুতের আমদানি-রফতানি ৷ কিন্তু তা হচ্ছে ভারতের বিদ্যুতের লাইন ব্যবহার করে ৷ নেপাল 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করছে ভারতের বৈদ্যুতিক লাইনের মাধ্যমে ৷

2024 সালের 3 অক্টোবর একটি চুক্তিতে স্বাক্ষর করে নেপাল, ভারত ও বাংলাদেশ ৷ সেই চুক্তি অনুযায়ী নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতের বৈদ্যুতিক লাইনের মধ্যে দিয়ে বাংলাদেশে রফতানি করছে নেপাল ৷ নেপালের এক আধিকারিক জানান, শনিবার মধ্যরাত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু হয়েছে ৷

ওই চুক্তি অনুযায়ী, 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত নেপাল 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের সরবরাহ করবে ৷ এই পাঁচ মাস ভারতের মুজফফর-বহরমপুর-ভেড়ামারা বিদ্যুতের লাইন দিয়ে নেপালের 400 কিলোভোল্ট বিদ্যুৎ যাবে বাংলাদেশ ৷ গত বছর এই চুক্তির পর পরীক্ষামূলকভাবে নেপাল 15 নভেম্বর একদিনই বাংলাদেশে বিদ্যুৎ রফতানি করেছিল ৷

দ্বিপাক্ষিক চুক্তি মেনে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশ, নেপালকে 6.4 মার্কিন সেন্ট দেবে ৷ বাংলাদেশ এই বিদ্যুৎ আমদানির চুক্তিতে রাজি হয়েছে ৷ আগামী পাঁচ বছর নেপাল বাংলাদেশকে এভাবে বিদ্যুৎ রফতানি করবে ৷

গত বছর 15 নভেম্বর এই চুক্তির কথা জানিয়ে বিবৃতি জারি করেছিল বিদেশ মন্ত্রক ৷ ওই বিবৃতি অনুযায়ী একটি ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর, বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মহম্মদ ফৌজুল কবির খান এবং নেপালের বিদ্যুৎ মন্ত্রী দীপক খাডকে যৌথভাবে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ শক্তি সরবরাহের লাইনটি উদ্বোধন করেন ৷ এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রথম বিদ্যুৎ সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে ৷ ভারতীয় বিদ্যুতের লাইনের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ হবে ৷ 2024 সালের 3 অক্টোবর, বিদ্যুৎ কেনা-বেচা নিয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম এবং বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় ৷

Last Updated : June 15, 2025 at 6:54 PM IST