ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত নৈনিতাল, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

12 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি ৷ ভাঙচুর চালানো হয় দোকান থেকে শুরু করে রেস্তোরাঁয়ে ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

NAINITAL MINOR RAPE CASE
নৈনিতালে মোতায়ন পুলিশবাহিনী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 4:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নৈনিতাল, 2 মে: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল উত্তরাখণ্ডের নৈনিতাল ৷ আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য শহরজুড়ে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী ৷ নামানো হল অতিরিক্ত পুলিশবাহিনীও ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে 12 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় ঠিকাদার উসমান খানের বিরুদ্ধে ৷ রাতেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ৷ পকসো আইনের কয়েকটি নির্দিষ্ট ধারার পাশাপাশি অন্য কয়েকটি ধারায় এফআইআর দায়ের করে শুরু হয় তদন্ত ৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

NAINITAL MINOR RAPE CASE
পুলিশের ফ্ল্যাগ মার্চ (ইটিভি ভারত)

ঘটনাটিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হ্রদের শহর নৈনিতাল ৷ বুধবার ও বৃহস্পতিবার শহরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ ৷ অভিযুক্তের মৃত্যদণ্ডের দাবি জানিয়ে শুরু হয় প্রতিবাদ মিছিল ৷ সূত্রের খবর, বেশকিছু দোকান ও রেস্তোরাঁতেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা ৷ অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার দাবিতে থানা ঘেরাও করে প্রতিবাদ শুরু করে তারা ৷
পরিস্থিতি সামাল দিতে শহরজুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী ৷ আইন-শৃঙ্খলা বজায় রাখতে নৈনিতালের প্রধান বাজার, মল্লিতাল, তাল্লিতাল ও আশেপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ ৷ সেই সঙ্গে, শহরে শান্তি বজায় রাখার জন্য জনগণকে অনুরোধও জানানো হয় ৷ মোতায়েন করা হয় কেন্দ্রীয়বাহিনী ৷

ঘটনা প্রসঙ্গে এসএসপি প্রহ্লাদ নারায়ণ মীনা বলেন, "অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হবে ৷ এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশকর্মীরা সচেষ্ট ৷ পাশাপাশি ঘটনার তদন্তও চলছে ৷" এই আবহে কোনওরকম ভুয়ো ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানান তিনি ৷ সেই সঙ্গে তিনি জানান, আপাতত শান্তি রয়েছে নৈনিতালে ৷ ভয়ের কোনও কারণ নেই ৷

পড়ুন: পহেলগাঁও হামলার আবহে বায়ুসেনার শক্তি প্রদর্শন ! গঙ্গা এক্সপ্রেসওয়ের অবতরণ যুদ্ধবিমানের