ETV Bharat / bharat

মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষায় অকৃতকার্য ! কোটায় ফের আত্মহত্যা পড়ুয়ার - STUDENT COMMITS SUICIDE

STUDENT COMMITS SUICIDE: কোটায় নিট ইউজিতে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা পড়ুয়ার। মৃত পড়ুয়া মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা। কোটায় কোচিং করত সে।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 6, 2024 at 11:10 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কোটা, 6 জুন: আবারও পড়ুয়া আত্মহত্যার ঘটনা কোটায় ৷ মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষায় এনইইটি ইউজি-তে অকৃতকার্য হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা বলে অনুমান পুলিশের ৷ ওই পডুয়া মধ্যপ্রদেশের বাসিন্দা ৷ সে কোটাতে পড়াশোনা করত ৷ এদিন বহুতলের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ হাসপাতালের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই পড়ুয়াকে মৃত ঘোষণা করেন ৷ স্থানীয় এমবিএস হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷

ঘটনা প্রসঙ্গেই কোটার জওহর নগর থানার আধিকারিক হরিনারায়ণ শর্মা জানিয়েছেন, মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা ওই পড়ুয়া স্থানীয় জওহরনগর এলাকায় একটি বহুতলে থাকতেন। তার মা ও ভাইও তার সঙ্গে থাকতেন। নিট (এনইইটি ইউজি) ইউজি রেজাল্ট প্রকাশের পর থেকেই ওই ছাত্রী মানসিক চাপে ছিলেন ৷ তার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান ৷

এই ঘটনার পর থেকেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷ পরিবারের সম্মতিতে ময়না তদন্ত করা হয়েছে ওই পড়ুয়ার ৷ সিআই হরিনারায়ণ শর্মা জানিয়েছেন যে, মৃত ওই পড়ুয়া ফ্ল্যাটটির পঞ্চম তলায় থাকত ৷ ঘটনার কিছুক্ষণ আগে সে নবম তলায় ছিল। বহুতলের নয় তলায় বসবাসকারী এক মহিলা তাকে নীচে নেমে যাওয়ার কথা বলেন ৷ এরপরই ছাত্রীকে নীচতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে ।

আত্মহত্যা কোনও সমাধান নয়

(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)