ETV Bharat / bharat

ওয়েটিংয়ে থাকা 75 শতাংশই টিকিটই কনফার্ম, রেলের কোন নিয়মে ?

এবার থেকে আরও বেশি সংখ্যক যাত্রীরা কনফার্ম টিকিট পাবেন ৷ যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে রেল এই নয়া পদক্ষেপ করতে চলেছে ৷

Railways new ticketing system
ভারতীয় রেল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 7:47 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 1 অগস্ট: বুকিং এবং ওয়েটিং লিস্টের টিকিটের নিয়মে বড় পরিবর্তন এসেছে ভারতীয় রেলে। গত 1 জুলাই থেকে নিয়মগুলিও কার্যকর হয়েছে ৷ এবার যাত্রীদের জন্য আরও এক সুখবর শোনাল রেল ৷ নিয়মিত রেলে যাতায়াত করা যাত্রীদের নতুন নিয়ম জেনে রাখতে পরামর্শ দেওয়া হয়ছে ভারতীয় রেলের তরফে ৷

রেলের তরফে জানানো হয়েছে, টিকিট বুকিংয়ের সময় আগে দেখা যেত ওয়েটিং লিস্টের তালিকা ইয়া বড় ৷ তাই বেশিরভাগ যাত্রীদের টিকিটও নিশ্চিত হত না ৷ কিন্তু এখন তা পুরোপুরি বদলে গিয়েছে ৷ রেল লক্ষ্য় করেছে, 1 জুলাই যে নিয়ম লাগু করা হয়েছিল অর্থাৎ সংশ্লিষ্ট ট্রেনের (স্লিপার বা এসি) যে কোনও শ্রেণির কামরায় আসন সংখ্যার 25 শতাংশ টিকিট ওয়েটিং লিস্ট টিকিট হিসেবে কাটা যাবে, তার বেশি নয়। ⁠কোনও শ্রেণির আসনে 25 শতাংশ টিকিট 'ওয়েটিং লিস্টে' কাটতে পারবেন যাত্রীরা ৷ অতীতে ওয়েটিং লিস্টে টিকিট কাটার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সংখ্যা ছিল না। এরপরই ট্রেনের মোট আসনের মাত্র 25 শতাংশ ওয়েটিং লিস্ট করে দেওয়ায় বর্তমানে 70 থেকে 75 শতাংশ ওয়েটিং টিকিট কনফার্ম (নিশ্চিত) হচ্ছে ৷

RAILWAY NEW SYSTEM FOR TICKET
যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে রেলের পদক্ষেপ (ইটিভি ভারত)

উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় বলেন, "সর্বাধিক সংখ্যক যাত্রীর টিকিট নিশ্চিত আসন পাওয়ায় শেষ মুহূর্তে আর যাত্রীদের যাত্রা বাতিল করতে হচ্ছে না ৷ পাশাপাশি চড়া দামে তৎকাল টিকিট কিনতেও হচ্ছে না যাত্রীদের ৷ যাত্রীদের যাত্রাপথে যাতে কোনও সমস্যা না-হয় তাই এমন পদক্ষেপ করেছে রেল ৷ এর ফলে ট্রেনের আসনের সর্বাধিক ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, অযথা ভিড় থেকেও মুক্তি মিলছে। এছাড়াও, অনলাইন টিকিট বুক করার সময় যাত্রীরা রওনার আগে স্পষ্ট তথ্যও পেয়ে যাচ্ছেন ৷"

তিনি আরও জানান, রেলওয়ের এই উদ্যোগটি কোনও ছুটি বা উৎসবের মরশুমের যাত্রীদের জন্য আরও উপকারী। টিকিট নিশ্চিতকরণ নিয়ে এমনিতে অনেকেই এমন মানুষ রয়েছেন তাঁরা আতঙ্কে বাড়ি থেকে বেরতে চান না ৷ বিশেষ করে বয়স্ক ব্যক্তি থেকে মহিলারা তাঁদের ছোট সন্তানদের নিয়ে বেরতে চান না ৷ তবে এখন আসন 70 থেকে 75 শতাংশ আসন নিশ্চিতের কারণে তাঁরা এবার হয়তো বাইরে বেরতে পারবেন ৷ আগামীতে এই ব্যবস্থা আরও ভালোভাবে কাজ করবে, যা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে ৷

হিমাংশু শেখর উপাধ্যায় আরও বলেন, "নয়া নীতির আওতায় উপলব্ধ সকল যাত্রী আসনের 25 শতাংশ টিকিট ওয়েটিং হিসেবে ইস্যু করা হচ্ছে ৷ যাতে হয়তো সমস্য়ায় পড়ছেন যাত্রীরা ৷ তবে ওয়েটিং টিকিটের 70-75 শতাংশ টিকিট শেষমেশ কনফার্মও হয়ে যাচ্ছে ৷ এছাড়াও ট্রেন ছাড়ার 8 ঘণ্টা আগে চার্ট প্রস্তুত করা হচ্ছে বলে অনেকটা সুবিধাও হচ্ছে রেল আধিকারিকদের কাছে ৷ পাশাপাশি, যাত্রীারও উপকৃত হচ্ছেন ৷ যাত্রীদের টিকিট নিশ্চিত হওয়ায় জন্য ট্রেন ছাড়ার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না ৷

ফাইনাল চার্ট তৈরির পরও খালি আসন কীভাবে বুক করবেন ?

চার্ট তৈরি হওয়ার পর যদি কোনও যাত্রী ভ্রমণ না-করেন বা ট্রেনে না-চড়েন অথবা তাঁর নিশ্চিত টিকিট বাতিল করেন, তাহলে সেই আসন খালি হিসাবে ধরা হয় ৷ রেল সেই আসনটি RAC (রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যান্সেলেশন) যাত্রীকে বরাদ্দ করেন। যদি কোচে কোনও RAC যাত্রী না-থাকেন, তাহলে আসনটি ফের বুকিংয়ের জন্য উপলব্ধ করা হয়। অর্থাৎ, ট্রেন ছাড়ার পরেও পরবর্তী স্টেশনগুলি থেকে যাত্রীরা সেই আসন বুক করতে পারবেন ৷ এর জন্য, রেলওয়ে অ্যাপ বা স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করা যেতে পারে।