ETV Bharat / bharat

'নারীদের বাদ দেওয়া যাবে না', মহিলা কোস্ট গার্ড অফিসারের মামলায় কেন্দ্রকে সুপ্রিম-তোপ

SC to Centre in Woman Coast Guard Officer Case: মহিলা কোস্টগার্ড অফিসারদের স্থায়ী কমিশনের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কঠোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত সোমবার বলেছে, মহিলাদের বাদ দেওয়া যাবে না ৷ ইটিভি ভারতের সুমিত সাক্সেনার রিপোর্ট ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2024 at 8:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: মহিলা কোস্ট গার্ড অফিসারদের স্থায়ী কমিশন করার বিষয়ে সোমবার কেন্দ্রকে শেষ সুযোগ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত বলেছে, "মহিলাদের বাদ দেওয়া যাবে না"৷ আদালত কেন্দ্রের উদ্দেশে বলেছে, "আপনি যদি এটি না করেন, তবে আমরা এটি করব ।"

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ কেন্দ্রের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে এ দিন বলেন যে, "এই সমস্ত কার্যকারিতা ইত্যাদি, নানা যুক্তি 2024 সালে আর চলবে না । নারীদের বাদ দেওয়া যাবে না । আপনি যদি এটি না করেন তবে আমরা এটি করব । সুতরাং, বিষয়টি দেখে নিন ৷" কেন্দ্রের কৌঁসুলি বলেন যে, তিনি উপকূলরক্ষী বাহিনীকে এর প্রতিক্রিয়া জানাতে বলবেন । এজি বলেছেন, নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG)-এর মধ্যে কাঠামোগত পার্থক্য রয়েছে ।

আবেদনকারী প্রিয়াঙ্কা ত্যাগীর প্রতিনিধিত্বকারী শীর্ষ আইনজীবী অর্চনা পাঠক দাভে জানিয়েছেন যে, মহিলা অফিসাররা নৌবাহিনীতে জাহাজে যাচ্ছেন, যেখানে আইসিজিতে তাঁদের এখনও বিবেচনা করা হচ্ছে না । সর্বোচ্চ আদালত বিষয়টির পরবর্তী শুনানির জন্য 1 মার্চ দিনটি ধার্য করেছে । এই বিষয়ে পিটিশন দায়ের করেছেন কোস্টগার্ডের একজন মহিলা কর্মকর্তা ।

19 ফেব্রুয়ারি শীর্ষ আদালত উপকূলরক্ষী বাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশনের বিষয়ে পুরুষতান্ত্রিক পদ্ধতির জন্য কেন্দ্রকে একহাত নিয়েছিল । শীর্ষ আদালত কেন্দ্রের আইনজীবীকে জিজ্ঞাসা করেছিল যে, সেনাবাহিনী এবং নৌবাহিনী যেখানে ইতিমধ্যে নীতিটি কার্যকর করেছে, সেখানে এই বাহিনী কেন তার থেকে আলাদা হবে ।

প্রধান বিচারপতি বলেন, মহিলারা যদি সীমানা রক্ষা করতে পারেন, তবে তাঁরা উপকূলও রক্ষা করতে পারেন ৷ যে সরকার 'নারী শক্তি'র কথা বলে থাকে, এ বার তার সেই প্রতিশ্রুতি কার্যকরী করে দেখানোর সময় ৷

প্রধান বিচারপতির কথায়, "আপনি (কেন্দ্রীয় সরকার) নারী শক্তির কথা বলছেন, এখন এটি এখানে করে দেখান । আমি মনে করি না যে কোস্ট গার্ড বলতে পারে যে সেনাবাহিনী, নৌবাহিনী যখন এটি করেছে তখন তারা সীমার বাইরে থাকতে পারে ৷" তিনি আরও বলেন, "আপনারা কেন এত পুরুষতান্ত্রিক যে কোস্টগার্ড সেক্টরে নারীদের দেখতে চান না ? কোস্টগার্ডের প্রতি উদাসীন মনোভাব কেন ?"

আরও পড়ুন:

  1. বন সংরক্ষণ সংশোধনী আইন কার্যকর করতে বদ্ধপরিকর কেন্দ্র, স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের
  2. ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য়ের আবেদন দ্রুত শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
  3. চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ইন্ডিয়া জোটের বড় জয়'; বললেন কেজরি