সরযূ নদীতে পড়ল গাড়ি, মৃত্যু 11 ভক্তের; শোকজ্ঞাপন মোদির
গাড়িতে 15 জন ভক্ত ছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 11 জনের ৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক ৷

Published : August 3, 2025 at 1:24 PM IST
গোণ্ডা (উত্তরপ্রদেশ), 3 অগস্ট: মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বিপত্তি ৷ সরযূ নদীতে গাড়ি পড়ে মৃত্যু হল 11 জন ভক্তের ৷ গুরুতর আহত বাকিরা ৷ রবিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গণ্ডার ইতিয়া থোক থানা এলাকায় ৷
শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্য়স্ত ভক্তরা ৷ জানা গিয়েছে, এদিন পৃথ্বীনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল বোলেরো গাড়িটি ৷ গাড়িতে 15 জন ভক্ত ছিলেন ৷ গণ্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরযূ নদীতে গড়িয়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 11 জনের ৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক ৷
Deeply saddened by the loss of lives due to an accident in Gonda, Uttar Pradesh. Condolences to those who have lost their loved ones in the mishap. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) August 3, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured…
ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷ পাশপাশি, মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 50 হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৷
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য় ঘোষণা করেছেন তিনি ৷ পাশাপাশি,পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে শীর্ষ আধিকারিকদের দ্রুত পৌঁছনোরও নির্দেশ দেন ৷ সেই সঙ্গে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী দফতর থেকে সমস্ত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৷
जनपद गोण्डा में दुर्भाग्यपूर्ण दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद एवं हृदय विदारक है।
— Yogi Adityanath (@myogiadityanath) August 3, 2025
मेरी संवेदनाएं शोक संतप्त परिवारों के साथ हैं।
इस दुर्घटना में दिवंगत हुए लोगों के परिजनों को ₹05-05 लाख की आर्थिक सहायता प्रदान करने तथा जिला प्रशासन के अधिकारियों को घायलों को तत्काल…
ইতিয়াথোক থানার স্টেশন অফিসার কৃষ্ণা গোপাল রাই জানান, মহাদেবের দর্শনে সিয়াগাঁও গ্রাম থেকে খরগুপুরের পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন ভক্তরা ৷ বেলওয়া বহুতা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ গাড়িটিতে 15 জন ছিলেন ৷ ঘটনার পর স্থানীয় থানায় খবর দেন গ্রামবাসীরা ৷ পরে তাঁদের সাহায্যে 11 জনের দেহ উদ্ধার করা হয় ৷ 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ইতিয়াথোক থানার পুলিশ আধিকারিক ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

