অভিনেত্রীকে ধর্ষণে অভিযুক্ত উত্তর কুমার, গ্রেফতার ভিন রাজ্য থেকে
গত 6 তারিখ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অভিনেত্রী নিজের জীবন নেওয়ার চেষ্টা করেন ৷ তখনই সামনে আসে যে তাঁকে যৌন নির্যাতন করেছে জনপ্রিয় অভিনেতা ৷

Published : September 15, 2025 at 7:03 PM IST
অমরোহা ও গাজিয়াবাদ, 15 সেপ্টেম্বর: ফের চলচ্চিত্র জগতে যৌন নির্যাতনের ঘটনা। একই ছবিতে কাজ করেন দু'জনে ৷ সোমবার জনপ্রিয় ওই অভিনেতাকে ফার্মহাউস থেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে গাজিয়াবাদ পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 18 জুলাই হরিয়ানার ওই নির্যাতিতা অভিনেত্রী গাজিয়াবাদের শালিমার থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিনেত্রী উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকার বাসিন্দা। তিনি হরিয়ানারই অভিনেতা উত্তর কুমারের সঙ্গে একই সিমেনায় কাজও করেন। গত 6 সেপ্টেম্বর দুপুর পৌনে একটা নাগাদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে পৌঁছন ৷
তিনি সঙ্গে করে আনা দাহ্য পদার্থ গায়ে ঢেলে নিজের জীবন শেষ করতে চান ওই অভিনেত্রী ৷ এমন ঘটনা দেখে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা কর্মীরা তাঁকে ধরে ফেলেন। মহিলার সঙ্গে আরও অন্যান্য ব্যক্তিরাও ছিলেন। পুলিশ সবাইকে আটক করে গৌতমপালি থানায় নিয়ে যায়। এরপর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷
অমরোহা জেলার ধনোরা থানার আধিকারিক বলেন্দ্র যাদব সোমবার জানান, গাজিয়াবাদ পুলিশ এসে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে হরিয়ানার চলচ্চিত্র অভিনেতা উত্তর কুমারকে ৷ গ্রেফতার সম্পর্কে এর থেকে বেশি আর কিছু জানানো হয়নি ৷ আজ গাজিয়াবাদ পুলিশ অভিযুক্ত হরিয়ানার অভিনেতা উত্তর কুমারকে অমরোহা থানা ধনোরা এলাকার নীলি খেদি গ্রামে তার ফার্মহাউস থেকে গ্রেফতার করেছে।
গাজিয়াবাদ পুলিশের এক আধিকারিক বলেন, "গত 18 জুলাই হরিয়ানার ওই নির্যাতিতা অভিনেত্রী শালিমার থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ আজ তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশের তরফে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অভিনেতা উত্তর কুমারের বিরুদ্ধে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন ও জাত তুলে অশ্রাব্য ভাষা ব্যবহার-সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে ৷"
লখনউ পুলিশের জিজ্ঞাসাবাদের সময়, অভিনেত্রী জানিয়েছেন, তিনি হরিয়ানার চলচ্চিত্র ও প্রযোজক উত্তর কুমারের সঙ্গে একই ছবিতে কাজ করতেন। সেইসময় উত্তর কুমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে যৌন নির্যাতন করেন ৷ গতবছর (2024 সালে) বিয়ে নিয়ে কথা তুললেই অশান্তি শুরু করে ৷ পরবর্তীতে উত্তর কুমার অভিনেত্রীকে এড়িয়ে যেতে থাকে ৷ বেশ কয়েকবার চেষ্টা করেও ঝামেলার মীমাংসা হয়নি ৷ পরবর্তীতে নির্যাতিতা গাজিয়াবাদের শালিমার থানায় পৌঁছন। পুলিশ অভিযোগ দায়ের করলেও কোনও ব্যবস্থা নেয়নি ৷ তারপরই ন্যয়বিচার পেতে মুখ্যমন্ত্রী যোগীর বাসভবনে পৌঁছন। আর আজ অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে গাজিয়াবাদা পুলিশ ৷

