বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে 11 বছরের মেয়েকে 'ধর্ষণ' করল বাবা !
মা ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যেতে রাতে ঘুম থেকে তুলে 11 বছরের মেয়েকে 'ধর্ষণ' বাবার ৷ এমনটাই অভিযোগ। পাশেই শুয়েছিল বছর সাতেকের ছেলে ৷

Published : March 9, 2025 at 6:24 PM IST
মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 9 মার্চ: নাবালিকা মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা ! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ৷ জানা গিয়েছে, বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যান মা ৷ বাড়িতে তখন ছিল মাত্র 3 জন ৷ রাতে মেয়েটি ও তার ভাই যখন ঘুমোচ্ছিল তখন মদ্যপ বাবা ঘরে ঢুকে 11 বছরের কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ পুরো ঘটনার সাক্ষী নির্যাতিতার 7 বছরের ভাই ৷ ঘটনার পর থেকেই বাবার খোঁজ মিলছিল না। শেষমেশ তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ৷ পরদিন (শুক্রবার) সকালে, মেয়েটি ও তার ভাই ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের বিষয়টি জানান ৷ তাঁরা তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেন ৷ পুলিশ এসে নির্যাতিতা নাবালিকাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তারি পরীক্ষার জন্য ৷ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা ৷
প্রতিবেশীরা জানান, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল ৷ স্বামী প্রতিদিন নেশা করত বলে স্ত্রীর সঙ্গে ঝামেলা হত ৷ তাই এদিন রাগ করে বাড়িতে দুই সন্তানকে রেখে চলে যান মা ৷ পরে ঘটনাটি জানাজানি হতে গ্রামবাসীরা প্রধানকে সঙ্গে নিয়ে স্থানীয় কোতোয়ালি থানায় খবর দেন। কোতোয়ালি থানার ইনচার্জ সত্যেন্দ্র কুমার রায় পুলিশ কর্মীদের নিয়ে শুক্রবার ঘটনাস্থলে যান ৷
নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সত্যেন্দ্র কুমার জানান, এই ঘটনায় অভিযুক্ত বাবাকে শনিবার গ্রেফতার করা হয়ছে ৷ মেয়েটির মা ইতিমধ্যেই নারকীয় ঘটনার কথা তাঁদের জানিয়েছেন ৷ সেখানই মা জানান, মেয়ে তাঁকে জানিয়েছে, বাবা তাকে ধর্ষণ করেছে। সে কথা কাউকে বলে দিলে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকিও দিয়েছে।

