ETV Bharat / bharat

তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ ব্রিটিশ যুদ্ধবিমানের

ব্রিটিশ যুদ্ধবিমানের জরুরি অবতরণ ৷ কী কারণে তিরুঅনন্তপুরমে তড়িঘড়ি থামল বিদেশের যুদ্ধবিমান ?

THIRUVANANTHAPURAM AIRPORT
বিমানবন্দরে জরুরি অবতরণ করল ব্রিটিশ যুদ্ধবিমান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 1:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

তিরুঅনন্তপুরম, 15 জুন: আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর এবার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করল যুদ্ধবিমান ৷ জানা গিয়েছে, একটি ব্রিটিশ যুদ্ধবিমান তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ।

100 নটিক্যাল মাইল দূরে একটি যুদ্ধজাহাজ থেকে টেক অফের পরই বিমানটির জরুরি অবতরণ করে ৷ জানা গিয়েছে, জ্বালানি কম থাকার কারণে জরুরি অবতরণের অনুরোধ করেছিল বিমানটি । এরপরই F-35 বিমানটির তিরুঅনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করার খবর পাওয়া যায় ।

একটি প্রশিক্ষণ টেক অফের পর, এটি স্থলভাগে ফিরে আসার চেষ্টা করেছিল ৷ কিন্তু উত্তাল সমুদ্রের কারণে সেখানে অবতরণ করানো সম্ভব হয়নি। বৃত্তাকারে উড়ে যাওয়ার এবং বেশ কয়েকবার অবতরণ করার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত অবতরণ সম্ভব হয়নি বলেই খবর ৷ এরপরই এটি অবতরণের জন্য নৌবাহিনীর কাছ থেকে অনুমতি চেয়েছিল । প্রতিরক্ষা বিভাগের অনুমতি নিয়ে বিমানটি নিকটতম তিরুঅনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গিয়েছে ।

প্রতিরক্ষা বিভাগের একটি বিমান অবতরণ করার পরে, সংশ্লিষ্ট বিভাগের নিজস্ব প্রক্রিয়া সম্পন্ন করতে হয় । এর জন্য বিমান বাহিনীকেই দায় নিতে হয় । সমস্ত তথ্য সঠিক কি না, তা যাচাই এবং প্রক্রিয়া সম্পন্ন করার পরে, বিমানটিকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

এদিকে, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ ৷ অন্যদিকে, কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা হয় রবিবার ৷ কপ্টারের ভিতরে থাকা সাতজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার জেরে চারধামে আপাতত বন্ধ কপ্টার রয়েছে পরিষেবা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরাখণ্ড প্রশাসন ৷