ETV Bharat / bharat

ধনতেরাসে কিনুন এই জিনিসগুলি, ঘরে থাকবে লক্ষ্মী; উপচে পড়বে টাকা

ধনতেরাসে বাড়িতে কিছু বিশেষ জিনিস কিনে আনা শুভ বলে বিবেচিত। বিশ্বাস করা হয়, এর ফলে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। আর আসে প্রচুর টাকা ৷

DHANTERAS 2025
লক্ষ্মী-গণেশের মূর্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 5:57 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 13 অক্টোবর: ধনতেরাসকে সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী এবং কুবেরের উদ্দেশে বিশেষ প্রার্থনা করা হয়। বিশ্বাস করা হয় যে ধনতেরাসে কেনা জিনিসপত্র ঘরে লক্ষ্মী নিয়ে আসে। ধনতেরাস উৎসব দীপাবলির দুই দিন আগে পালিত হয় ৷ এদিন কিছু জিনিস কেনা যেমন শুভ বলে বিবেচিত হয় তেমনই এর গভীর ধর্মীয় ও প্রতীকী তাৎপর্য রয়েছে। জ্যোতিষীর কথা অনুযায়ী, এদিন কিছু জিনিস আনলে লক্ষ্মী দেবী বাড়িতে যেমন প্রবেশ করেন তেমনই টাকা উপচে পড়বে ৷

সনাতন ধর্মে, কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। এই মাসে বেশ ক'য়েকটি উৎসব পালিত হয় যা সনাতন ধর্মের প্রধান ৷ যার মধ্যে ধনতেরাস একটি ৷ ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে কিছু বিশেষ জিনিসপত্র বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে সঙ্গে এবং বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। ধনতেরাসে সোনা, রূপা, বাসনপত্র বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র বাড়িতে কিনে আনা শুভ বলে বিবেচিত হয় ৷

DHANTERAS 2025
ধনতেরাস 2025 (ইটিভি ভারত)

এই বছর, ধনতেরাস পালিত হবে শনিবার, 18 ​​অক্টোবর, 2025 ৷ বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে, 18 অক্টোবর দুপুর 12.18 মিনিটে ও শেষ হবে, 19 অক্টোবর দুপুর 1.51 মিনিটে ৷ শুভ সময়, ব্রহ্মমুহূর্ত- ভোর 4.43 থেকে 5.33 পর্যন্ত ৷ আবার দুপুর 2.00 থেকে 2.46 মিনিট পর্যন্ত ৷ সন্ধ্য়া, 5.48 থেকে 6.14 মিনিট পর্যন্ত ৷ রাত 11.41 থেকে 12.31 মিনিট পর্যন্ত ৷

DHANTERAS 2025
ধনতেরাস 2025 (ইটিভি ভারত)

জ্যোতিষীশাস্ত্রে পাণ্ডিত্য লাভকারী রমেশ শুক্লার মতে, "ধনতেরাস যে শুধু সম্পদ অর্জনের দিন তা নয়, বরং দীর্ঘস্থায়ী সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর চিরস্থায়ী আশীর্বাদ পাওয়ারও দিন। এই দিনে মন দিয়ে পুজো করা ও কিছু জিনিস কেনা খুবই শুভ যা দীর্ঘমেয়াদী সৌভাগ্য বয়ে আনে। বিশেষ করে যদি ব্রহ্মমুহূর্ত বা সন্ধ্যার সময় কুবের এবং লক্ষ্মীর মূর্তি বা পিতলের পাত্র কেনা হয়, তাহলে বাড়িতে কখনও খাদ্য ও অর্থের অভাব হবে না।"

DHANTERAS 2025
ধনতেরাস 2025 (ইটিভি ভারত)

ধনতেরাসে এই জিনিসগুলি বাড়িতে আনুন

  • এদিন সোনা বা রুপো কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই ধাতুর জিনিস আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে ৷ বাড়িতে আর্থিক স্থিতিশীলতা আসে।
  • ধনতেরাসে কুবের এবং লক্ষ্মীর মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর সময় দেব-দেবীর মূর্তি স্থাপন করলে বাড়িতে সমৃদ্ধি এবং ইতিবাচকতা আসে।
  • ধনতেরাসে পিতলের বাসন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই ধাতুর জিনিস সম্পদ বৃদ্ধি এবং স্থগিত কাজগুলি সম্পূর্ণ করতে সহায়তা করে।
  • আপনার বাড়িতে হলুদ রঙের কড়ির খোল আনলে কখনই অর্থের অভাব হবে না ৷ এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

ধনতেরাসের দিন সন্ধ্যায় যমরাজকে প্রদীপ উৎসর্গ করার ঐতিহ্যও এই দিনের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই আচার পালন করলে পারিবারিক ঝামেলা দূর হয় এবং পরিবারের সকলের দীর্ঘায়ু বাড়ে ৷ পণ্ডিত রমেশ শুক্লার আরও ব্যাখ্যা, "ধনতেরাসে ঘর পরিষ্কার করা এবং প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং দেবী লক্ষ্মীকে স্বাগত জানায়। এদিন সোনা, রুপো, পিতলের বাসন, হলুদ কড়ি এবং লক্ষ্মী ও কুবেরের মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই জিনিসগুলি বাড়ির শক্তি বৃদ্ধি করে এবং স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসে। এই দিনে শুভ সময়ে পুজো এবং কেনাকাটা করা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায়।"