দু'বছরে 3 বার সহকর্মীর গর্ভপাত, পলাতক কনস্টেবল
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার শারীরিক সম্পর্ক ৷ যার ফলে 3 বার গর্ভবতী হয়ে পড়েন বিহারের মহিলা কনস্টেবল ৷ যৌন নির্যাতনের অভিযোগ তুলতেই পলাতক সহকর্মী ৷

Published : August 1, 2025 at 8:49 PM IST
বক্সার, 1 অগস্ট: পরিবারের সঙ্গে দেখা করাও ৷ এই কথা বললেই মহিলা কনস্টেবলের 'প্রেমিক' তথা তাঁর সহকর্মী বারবার এড়িয়ে যেত ৷ পরে সামনে আসে সে অন্য বিয়ে করেছে ৷ সেইসঙ্গে তাঁদের সম্পর্কের কথা কাউকে জানালে চাকরি চলে যাবে বলে ভয়ে দেখাত অভিযুক্ত কনস্টেবল ৷ এমনটাই পুলিশে অভিযোগ দায়ের করেন বিহারের এক মহিলা কনস্টেবল ৷
দীর্ঘদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করত অভিযুক্ত ৷ যার ফলে 3 বার গর্ভপাত করাতে বাধ্য করা হয়েছে বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ সহকর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়েরের সময় পুলিশকে সমস্ত বিষয় খুলে জানিয়েছেন ওই মহিলা কনস্টেবল ৷ নির্যাতিতা বক্সার জেলায় কর্মরত। অভিযুক্ত সহকর্মী গয়া জেলায় কর্মরত। বর্তমানে সে পলাতক ও তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে ৷
2023 সালের ফেব্রুয়ারি মাসে পুলিশের এক ক্যাম্পে দু'জনের দেখা হয়। এরপর, দু'জনের মধ্যে ফোন নম্বর আদান-প্রদান হয় ৷ সম্পর্ক জোরালো হতে থাকে ৷ ওই বছরই এপ্রিলে নির্যাতিতা বারাণসী যান ৷ সেখানে অভিযুক্তও পৌঁছে যায় ৷ প্রেমিকাকে জোর করে সেখানের একটি হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ ৷ নির্যাতিতার আপত্তিতে তাঁকে মারধর করে ও বলে তাঁর চাকরি 'খেয়ে' নেওয়ার হুমকি দেওয়াও হয় ৷
মহিলা কনস্টেবল আরও অভিযোগ করেন, বিয়ে করবে বলে আমাকে বারবার দমিয়ে রাখত ৷ গত দুই বছর ধরে শারীরিক সম্পর্কের জেরে তিনি 3 বার গর্ভবতী হয়ে পড়েন ৷ নানা অছিলায় প্রত্যেকবারই জোর করে গর্ভপাত করাতে সে তাঁকে বাধ্য করে ৷ নির্যাতিতা বলেন, "আমি বারবার বলতাম পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করাও ৷ বিয়ের জন্য কথা বলো ৷ কিন্তু আমাদের প্রেম যাতে প্রকাশ্যে না-আসে ও আমাকে আশ্বস্ত করার জন্য ও কাউকে না-জানিয়ে ঝাড়খণ্ডের দেবগড়ে নিয়ে গিয়ে সেখানকার একটি মন্দিরে বিয়ে করে ৷"
তিনি আরও বলেন, "আমি তখনও বলি পরিবারের সঙ্গে দেখা করাও ৷ কিন্তু তখনও নানা কারণ দেখিয়ে পিছিয়ে যায়। তারপর থেকে আমরা দু'জনে আলাদা থাকতাম। কিন্তু, এবছর মে মাসে, আমি জানতে পারি ও অন্য একজনকে বিয়ে করেছে ৷ তখন আমি পুলিশের কাছে দ্বারস্থ হই ৷" মহিলার অভিযোগের ভিত্তিতে ডুমরান পুলিশ অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক ও তাকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে ৷

