108 কুইন্ট্যাল ফুলে সাজানো মন্দির; ভক্তদের জন্য খুলল কেদারনাথের দরজা
15 হাজারেরও বেশি ভক্ত উপস্থিত হয়েছেন মন্দির চত্বরে ৷ ভক্তদের মুখে 'ব্যোম-ব্যোম ভোলে' ধ্বনিত মন্দির চত্বর ৷ শুক্রবার সকাল 7টায় খুলে গেল কেদারনাথের মন্দির ৷

Published : May 2, 2025 at 11:13 AM IST
রুদ্রপ্রয়াগ, 2 মে: বছরের মধ্যে ছয় মাস বন্ধ থাকার পর প্রতিবছর অক্ষয় তৃতীয়ার পরে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য ৷ আজ (শুক্রবার) সকালে (CHARDHAM YATRA 2025) খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা। গতকাল (বৃহস্পতিবার) তারই প্রস্তুতি চলছে জোরকদমে। 108 কুইন্ট্যাল ফুলে সাজানো হয়েছে বাবা কেদারনাথের মন্দির ৷ 15 হাজারেরও বেশি ভক্ত এই মুহূর্তে উপস্থিত হয়েছে মন্দির চত্বরে ৷
গতকাল বাবা কেদারের পালকি উখিমঠের ওঁকারেশ্বর মন্দির থেকে কেদারনাথ মন্দিরের উদ্দেশে এসে পৌঁছয় ৷ তখন হাজার হাজার ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ আজ সকালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে যখন মন্দির চত্বর খোলা হয় তখন সমগ্র কেদারপুরী 'ব্যোম-ব্যোম ভোলে', 'জয় বাবা কেদার' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
गौरीकुंड से श्री केदारनाथ धाम पहुंची बाबा केदार की पंचमुखी चल-विग्रह डोली।। कल 2 मई 2025 से श्रद्धालुओं के लिए खोले जाएंगे धाम के कपाट।#Kedarnath #CharDhamYatra2025 #rudraprayag #केदारनाथ pic.twitter.com/aZJtxgr7KF
— DM Rudraprayag (@DmRudraprayag) May 1, 2025
চারধাম যাত্রা :-
- উল্লেখ্য, চারধাম যাত্রা 30 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় ৷ এই তীর্থযাত্রার চারটি পবিত্র স্থান- যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। অক্ষয় তৃতীয়ায় যমুনোত্রী ও গঙ্গোত্রীর দরজা খোলা হয়েছে ৷ আজ কেদারনাথ ধামের দরজা খোলা হল ৷ বদ্রীনাথ ধামের দরজা খোলা হবে আগামী 4 মে। অক্ষয় তৃতীয়াকে একটি শুভ তিথি হিসেবে বিবেচনা করা হয় এবং এই দিনে যে কোনও কাজ শুরু করা খুবই শুভ।
- অতএব, চারধাম যাত্রাও এই দিনে শুরু হয়। বিশ্বাস করা হয় যে, চারধাম যাত্রা করলে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। প্রতিবছর হিমালয়ের কোলে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী চারধামে যান।
LIVE: श्री केदारनाथ धाम के कपाट खुलने के अवसर पर दर्शन-पूजन #chardhamyatra2025
— Pushkar Singh Dhami (@pushkardhami) May 2, 2025
https://t.co/W2Fwdg6h2g
কেদারনাথ ধাম :-
- মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল কেদারনাথ ধাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 3584 মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরের চারপাশে বরফে ঢাকা পর্বতশ্রেণি। পুরাণ অনুযায়ী, পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেন।

অক্ষয় তৃতীয়া থেকে শুরু হওয়া উত্তরাখণ্ডের এই চারধাম যাত্রা আগামী 6 মাস ধরে চলবে। অক্টোবর-নভেম্বরে চারধাম যাত্রা শেষ হবে। এরপর এই পবিত্র স্থানগুলির দরজা ফের 6 মাসের জন্য বন্ধ থাকবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সরকার পুণ্যার্থীদের তীর্থযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

