ETV Bharat / bharat

ছত্তিশগড়ে বাংলার বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু, শৌচাগারে মিলল দেহ - BSF JAWAN DIES

BSF Jawan Death: ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের ৷ পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা ওই বিএসএফ জওয়ান মাওবাদী প্রভাবিত উত্তর বস্তার অঞ্চলে কর্মরত ছিলেন ৷

BSF Jawan Death
বাংলার বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু ছত্তিশগড়ে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 8, 2024 at 10:47 PM IST

|

Updated : June 9, 2024 at 7:15 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কাঙ্কের, 8 জুন: ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক বিএসএফ জওয়ানের ৷ মৃত জওয়ানের নাম মলয় কর্মকার ৷ শনিবার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে কাঙ্কেরের রাওঘাট এলাকায় । রাওঘাট পুলিশ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই জওয়ান আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় ৷ পুলিশ ও বিএসএফ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন ৷

মাওবাদী প্রভাবিত উত্তর বস্তার অঞ্চলে অবস্থিত এই জেলা ৷ এখানে নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পের সুরক্ষায় মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান ৷ ক্যাম্পের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ বিএসএফ সূত্রের খবর, শনিবার সকালে বিএসএফ ক্যাম্পের শৌচালয়ের ছাদ থেকে ওই জওয়ানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । বছর ছত্রিশের ওই জওয়ান নদিয়ার রানাঘাটের বাসিন্দা ।

কাঙ্কের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘শনিবার সকাল সাড়ে 10টার দিকে বিএসএফের 162তম ব্যাটেলিয়নের কনস্টেবল মলয় কর্মকারকে ক্যাম্পের শৌচালয়ের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । ঘটনাটি ঘটেছে রাওঘাট থানা এলাকায় । তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা ছিলেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ মলয় কর্মকারের এহেন পদক্ষেপের কারণ এখনও জানা যায়নি ।’’

আত্মহত্যা কোনও সমাধান নয়...

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

Last Updated : June 9, 2024 at 7:15 AM IST