বিরল ! অগস্টেই 3 বার অবস্থান বদলাবে সূর্য, 4 রাশির ভাগ্যে সোনার চমক
চলতি মাসে সূর্য তিন বার নিজের স্থান বদল করবে। জ্যোতিষ গণনা বলছে, একটি বিরল ঘটনা ঘটতে চলেছে ৷ প্রভাবে লাভবান হবেন চার রাশির জাতকরা।

Published : August 1, 2025 at 3:11 PM IST
হায়দরাবাদ: রাশি ছাড়াও সূর্য মাঝেমধ্যে নিজের নক্ষত্র বদল করে ৷ এই মাসে সূর্য দু'বার নয়, তিন বার নিজের অবস্থান বদল করবে ৷ জ্যোতিষ গণনা অনুযায়ী, এমনটা বিরল ঘটনা ৷ এর প্রভাবে মালামাল হবেন 4 রাশির জাতক-জাতিকারা ৷ চলতি মাসে সূর্যের দৃষ্টিকোণ বিশেষ হতে চলেছে ৷ এই মাসে সূর্য 3 বার নক্ষত্র এবং একবার রাশি পরিবর্তন করবে। এ নিয়ে দিল্লির জ্যোতিষী পণ্ডিত আদিত্য শাস্ত্রী বিস্তারিত জানালেন ৷
আদিত্য শাস্ত্রীর কথায়, "বৈদিক জ্যোতিষ অনুসারে সৌরজগতের রাজা সূর্য এক একটি রাশিতে এক মাস অবস্থান করে। সেই হিসেবে পুরো রাশিচক্র ঘুরে আসতে সূর্যের মোটামুটি এক বছর সময় লাগে। তবে রাশি ছাড়াও সূর্য মাঝেমধ্যে নিজের নক্ষত্র বদল করে থাকে। যেমনটা এই মাসে হতে চলছে ৷ জ্যোতিষ গণনার বিচারে এটি বিরল ঘটনা ৷ সূর্য প্রথমে 3 অগস্ট অশ্লেষা নক্ষত্রে (বুধের মালিকানাধীন), তারপর মাঘ নক্ষত্রে (17 অগস্ট) এবং অবশেষে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে (30 অগস্ট) প্রবেশ করবে।"
তাঁর আরও সংযোজন, "এক মাসের মধ্যে সূর্যের তিন-তিনবার গোচরের ফলে নানা দিক থেকে লাভবান হবেন চার রাশির জাতকরা-জাতিকারা। জেনে নিন অগস্টে সূর্যের গোচরের প্রভাবে ভাগ্য খুলবে কাদের। এছাড়াও, 15 অগস্টের পরে, সূর্য কর্কট রাশি ত্যাগ করে নিজস্ব রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই পরিবর্তন কিছু রাশির জীবনে বিশেষ প্রভাব পড়বে ৷ সেই রাশিগুলি হল- মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক ৷" কী প্রভাব পড়বে এই রাশিদের জাতক-জাতিকার জীবনে ৷
মিথুন-সূর্যের এই গোচর মিথুন রাশির কর্মজীবনে উত্থান-পতন আনতে পারে। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। তবে, নতুন অফিস বা টিম আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আপনার আত্মবিশ্বাস এবং সাহস এই সময় বৃদ্ধি পাবে। 15 অগস্টের পরে, আর্থিক লাভ হবে প্রচুর ৷ সমাজে সম্মান, সম্পদ ও প্রতিপত্তিও বাড়বে আপনার।
সিংহ-এই সময়ে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন ভালো কাটবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে ৷ আপনি পরিবারের সমর্থন পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। তবে, আপনার রাগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনি সম্পর্ক এবং কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার কর্মজীবনে অগ্রগতি হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।
তুলা-এই রাশির জন্য সূর্যের পরিবর্তন খুবই ইতিবাচক প্রমাণিত হতে পারে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনি ভালো মানুষের সংস্পর্শে আসবেন এবং বিদেশ সম্পর্কিত কাজে অগ্রগতি হতে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন এবং আটকে থাকা অর্থও পেতে পারেন। তবে, আপনি স্বাস্থ্যের প্রতি অসাবধান হবেন না ৷ প্রেম জীবন ভালো কাটবে।
বৃশ্চিক-সূর্যের গোচর বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রশংসা ও সম্মান বয়ে আনতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনপ্রিয়তা পেতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ আর্থিক লাভের লক্ষণ রয়েছে। কেউ কেউ যানবাহন বা বাড়ি কিনতে পারেন, যা তাঁদের আর্থিক ও সামাজিক অবস্থানকে শক্তিশালী করবে।
2025 সালের অগস্ট মাসে সূর্যের গতিবিধি কিছু রাশির জন্য স্বাভাবিক হলেও, এই সময়টি মিথুন, সিংহ, তুলা এবং বৃশ্চিক রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আনবে ৷ আসবে সাফল্য ৷ কঠোর পরিশ্রম এবং ধৈর্য্য ধরতে হবে ৷ সূর্যের প্রভাব কেবল আত্মবিশ্বাসই দেবে না, বরং সমস্ত সুযোগগুলিও বাড়বে ৷

