ETV Bharat / bharat

ফের ওড়িশা ! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নাবালিকার

এই নিয়ে একমাসের মধ্যে চারবার এমন অগ্নিদগ্ধ হওয়ায় ঘটনা ঘটল ৷ প্রতিটি ঘটনাতেই মৃত্যু হয় মেয়েগুলির ৷ এবারেও তার পুনরাবৃত্তি ৷

MINOR GIRL SETS HERSELF ON FIRE
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 11, 2025 at 12:16 PM IST

|

Updated : August 11, 2025 at 2:20 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ভুবনেশ্বর, 11 অগস্ট: আবার ওড়িশা ! ফের গায়ে আগুন দেওয়ার ঘটনা ৷ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হল বছর তেরোর নাবালিকার ৷ বালেশ্বর, পুরী, ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার পর এবার ঘটনাস্থল বরগড় ৷ গত একমাসের মধ্যে চারবার এমন গায়ে আগুন দেওয়ার ঘটল বাংলার প্রতিবেশী রাজ্যে ৷ সোমবার পুলিশ জানিয়েছে, বরগড় জেলার গাইসিলাত থানার সীমানার মধ্যে ফিরিংমাল গ্রামের একটি ফুটবল মাঠে অর্ধদগ্ধ অবস্থায় পড়েছিল ওই নাবালিকা ৷

বরগড় জেলার দায়িত্বপ্রাপ্ত বালাঙ্গির এসপি অভিলাশ জি বলেন, "বীর সুরেন্দ্র সাই ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ (VIMSAR) বুরলাতে স্থানান্তরিত করার পর সেখানেই নাবালিকার মৃত্যু হয় । এহেন ঘটনার কারণ জানতে আমরা তদন্ত করছি ।"

এসপি বলেন, "নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগের পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে । ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে ৷ পুলিশ মেয়েটির সম্পর্কে একটি ভিডিয়ো উদ্ধার করেছে ।" নর্দার্ন রেঞ্জের আইজি হিমাংশু লাল জানান, মেয়েটি একটি হস্টেলে থাকত এবং তার মামার বাড়িতে এসেছিল ৷ সেখানেই সে এই ঘটনা ঘটায় ।

পুলিশ সূত্রে খবর, এদিন গ্রামবাসীরা ওই নাবালিকাকে উদ্ধার করে সম্বলপুরের বুরলা হাসপাতালে নিয়ে যান ৷ শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল । অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ভিমসারে ৷ সেখানে তার মৃত্যু হয় ৷ তবে কেন মেয়েটি নিজের জীবন শেষ করতে চেয়েছে তার কারণ এখনও জানা যায়নি। অষ্টম শ্রেণির ওই ছাত্রী গায়ে পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়েছে, বলে পুলিশ জানিয়েছে। গত 12 জুলাই থেকে এখনও পর্যন্ত তিনটে এমন ঘটনা ঘটেছে ৷ তার প্রত্যেকটিতেই মেয়েগুলির মৃত্যু হয়েছে ৷

পরিবারের সদস্যদের মতে, ওই ছাত্রী তার মামারবাড়িতে থাকত। সেখানেই পড়াশোনা করত ৷ সোমবার সকালে তার মামার বাড়ির কাছে ফুটবল খেলার মাঠ থেকে নাবালিকাকে অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ।

বরগড়ের উপ জেলা কালেক্টর প্রসন্ন কুমার পান্ডে ইটিভি ভারতকে জানিয়েছেন, প্রথমে খবর আসে, নির্যাতিতাকে বরগড় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷ কিন্তু পরে জানা যায়, তাকে সম্বলপুরের বুরলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

উল্লেখ্য, প্রথমে ওড়িশার বালেশ্বরে কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী । 95 শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয় । তারপর পুরীতে এক কিশোরীও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অভিযোগ ওঠে, এক দল দুষ্কৃতী তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। দিল্লি এইমসে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। তারপর কেন্দ্রাপাড়ায় বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণীর । ঘটনার সময় কলেজছাত্রী বাড়িতে একাই ছিলেন। পরিবারের অভিযোগ, তরুণীর উপর মানসিক নির্যাতন চালাতেন তাঁর প্রেমিক ৷ তারপরই এমন ঘটনা ঘটে ৷

Last Updated : August 11, 2025 at 2:20 PM IST