ETV Bharat / bharat

দেহ নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ! অ্যাম্বুলেন্স-পিকআপের সংঘর্ষে মৃত 5

রবিবার সকালে হরিয়ানা থেকে বিহার যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি ৷ উত্তরপ্রদেশের আমেঠি জেলার শুকুল বাজার থানা এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে ৷

AMETHI ROAD ACCIDENT
আমেঠিতে দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 4:50 PM IST

1 Min Read
Choose ETV Bharat

আমেঠি, 15 জুন: অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যাচ্ছিলেন ৷ যাত্রাপথেই মৃতদেহে পরিণত হলেন বাকিরা ! রবিবার সকালে পিক আপ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত 5 ৷ আহত 2 ৷ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠি জেলার শুকুল বাজার থানা এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন দেহ নিয়ে হরিয়ানা থেকে বিহার যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি ৷ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পিক আপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ রীতিমতো দুমড়ে যায় অ্য়াম্বুলেন্সটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের দুই চালক ও 3 যাত্রী ৷ ঘটনায় গুরুতর আহত হন আরও একজন ৷ সামান্য আহত হন পিক আপ গাড়ির চালকও ৷

AMETHI ROAD ACCIDENT
অ্যাম্বুলেন্স ও পিকআপের সংঘর্ষে মৃত 5 (ইটিভি ভারত)

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ আহতদের চিকিৎসার জন্য স্থানীয় সিএইচসি হাসপাতালে ভর্তি করা হয় ৷ নিহতদের ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ ৷ খবর দেওয়া হয়েছে তাঁদের পরিবারকেও ৷

পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন রাজকুমার শর্মা ওরফে সতীশ ৷ তিনি সমস্তিপুর জেলার কল্যাণপুর থানা এলাকার রাম ভদ্রপুরের বাসিন্দা ৷ অপরজন হলেন রবি শর্মা ৷ তিনিও রাম ভদ্রপুরের বাসিন্দা ৷ বাকিরা হলেন সরফরাজ, ফুলু শর্মা এবং শম্ভু রাই ৷

জানা গিয়েছে, অ্যাম্বুলেন্স HR 74 B 2657 পিছন থেকে আসা UP 71 BT 3957 নম্বর পিকআপটি গাড়িটিকে ধাক্কা দেয় । ঘটনা প্রসঙ্গে শুকুল বাজারের এসএইচও অভিনেশ কুমার জানান, পরিবারের সদস্যদের জানানোর পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ।

পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে 278, চতুর্থ দিনেও চলছে দেহ উদ্ধার