ETV Bharat / advertorial

ফ্লেক্সি-ক্যাপ ফান্ড সহ ইউলিপ: বিনিয়োগ করার ও নিরাপদে থাকার একটি স্মার্ট উপায়

আমরা সবাই চাই যে টাকা এমন জায়গায় বিনিয়োগ হোক, যেখানে একদিকে নিরাপত্তা থাকবে আর অন্যদিকে থাকবে বাড়তি আয়ের সুযোগও।

Ulip with flexi cap fund
Ulip with flexi cap fund (Ulip)
author img

By Advertorial Team

Published : August 18, 2025 at 4:59 PM IST

6 Min Read
Choose ETV Bharat

আমরা সবাই চাই যে টাকা এমন জায়গায় বিনিয়োগ হোক, যেখানে একদিকে নিরাপত্তা থাকবে আর অন্যদিকে থাকবে বাড়তি আয়ের সুযোগও। কিন্তু বাজারে এত ধরনের স্কিম ও প্ল্যান আছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কোথায় বিনিয়োগ করব, কোনটা ভবিষ্যতের জন্য ভালো, কোনটা ঝুঁকি কম? এরম নানা প্রশ্ন মাথায় আসে।

এমন পরিস্থিতিতে অনেকে ULIP (Unit Linked Insurance Plan) এর কথা শুনে থাকেন, কিন্তু বুঝতে পারেন না এটা আসলে কীভাবে কাজ করে। আর এর ভেতর ফ্লেক্সি-ক্যাপ ফান্ড সেটা আলাদা করে কি সুবিধা দেয়? তাই এই ব্লগটিতে খুব সহজ ভাষায় বুঝব, ULIP কী, ফ্লেক্সি-ক্যাপ ফান্ড কীভাবে কাজ করে, আর এই দুটো একসাথে থাকলে বিনিয়োগ কেন তুলনামূলক নিরাপদ।

ইউলিপ বা ULIP কি?

Unit Linked Insurance Plan, এটা এক ধরনের বিনিয়োগ প্ল্যান যেখানে আপনি একসাথে লাইফ ইন্স্যুরেন্স কভার এবং বাজারভিত্তিক বিনিয়োগের সুবিধা পাবেন।

  • অর্থাৎ আপনি যখন ULIP-এ টাকা বিনিয়োগ করবেন, তার এক অংশ যাবে আপনার লাইফ ইন্সুরেন্স এর জন্য, আর বাকি অংশ যাবে বিভিন্ন ধরনের ফান্ডে, যেমন শেয়ার মার্কেট।
  • এবার আসি, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যা এমন এক ধরনের ফান্ড যেখানে আপনার স্বাধীনতা থাকে সব ধরনের কোম্পানির (লার্জ ক্যাপ, মিড্ ক্যাপ, স্মল ক্যাপ) শেয়ারে বিনিয়োগ করার।
  • যখন ULIP-এর ভেতরে ফ্লেক্সি-ক্যাপ ফান্ড থাকে, তখন আপনি দুই সুবিধা পান যেমন, ইন্সুরেন্স ও বাজার ভিত্তিক স্মার্ট বিনিয়োগ। এর ফলে ঝুঁকি কমে যায় এবং দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা বেড়ে যায়।

ULIP-এর সাথে ফ্লেক্সি-ক্যাপ ফান্ড থাকলে বাড়তি সুবিধা কী?

বিনিয়োগের দুনিয়ায় অনেক অপশন আছে। কারও পছন্দ শুধু মিউচুয়াল ফান্ড, কারও পছন্দ শেয়ার মার্কেট, আবার কেউ ইন্সুরেন্স পলিসিতেই ভরসা রাখেন। কিন্তু ULIP-এর মধ্যে ফ্লেক্সি-ক্যাপ ফান্ড রাখলে ব্যাপারটা অন্যরকম হয়, এটাতে একসাথে বিনিয়োগ আর ইন্সুরেন্স অপসন আছে।

অতিরিক্ত সুবিধা

আপনি যদি সরাসরি একটি ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে আপনার টাকা কেবল বিনিয়োগের কাজেই লাগবে, ইন্সুরেন্স সুবিধা থাকবে না। অর্থাৎ, আপনার অবর্তমানে, আপনার পরিবার শুধুমাত্র বিনিয়োগ থেকে আসা টাকা পাবে।

  • কিন্তু যদি আপনি ULIP-এর মধ্যে ফ্লেক্সি-ক্যাপ ফান্ড বেছে নেন, তাহলে একসাথে দুটো সুবিধা পাবেন। অর্থাৎ,
  • লাইফ কভারেজ – আপনার অবর্তমানে, আপনার পরিবার আর্থিকভাবে সুরক্ষিত থাকবে।
  • বাজারভিত্তিক কভার – ফ্লেক্সি-ক্যাপের মাধ্যমে বিনিয়োগ।

দীর্ঘমেয়াদি বিনিয়োগ

ULIP-এর একটি লক ইন পিরিয়ড থাকে, যা সাধারণত ৫ বছর বা তার বেশি। অনেকে ভাবেন, এটা অসুবিধা। কিন্তু আসলে এই দীর্ঘমেয়াদী প্রকৃতি বিনিয়োগের জন্য একটা বড় সুবিধা। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে মাঝপথে বিনিয়োগ তুলে ফেলি, ফলে দীর্ঘমেয়াদী সুবিধা গুলো পাইনা।

ULIP-এর লক-ইন আপনাকে সেই ভুল থেকে বাঁচায়। ধরা যাক, আপনি প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা ULIP-এ বিনিয়োগ করলেন এবং তার মধ্যে ফ্লেক্সি-ক্যাপ ফান্ড বেছে নিলেন।
১০-১৫ বছরের মধ্যে সেই বিনিয়োগ ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বড় একটা সম্পদে পরিণত হতে পারে, যেটা আপনার অবসর, সন্তানের উচ্চশিক্ষা বা বড় কোনো লক্ষ্য পূরণে কাজে লাগবে।

বাজারের ওঠানামা ঝুঁকি কমায়

শেয়ারবাজার কখনোই এক অবস্থায় থাকে না, কখনো উঁচু, কখনো নিচু। যারা নিজেরা বিনিয়োগ করেন, তাদের প্রতিদিন বাজার পর্যবেক্ষণ করতে হয়, যা সময় সাপেক্ষ ও বিশদ অভিজ্ঞতা থাকা দরকার।

কিন্তু ULIP-এর মধ্যে ফ্লেক্সি-ক্যাপ ফান্ড থাকলে, সেই চিন্তা ফান্ড ম্যানেজারের উপর ছেড়ে দেওয়া যায়। তাঁরা অভিজ্ঞ ভাবে বাজার বিশ্লেষণ করে ঠিক করেন কোন সময়ে কোন ধরনের শেয়ারে বেশি বিনিয়োগ করা উচিত।

ধরুন, বাজারে বড় কোম্পানির শেয়ারের দাম খুব বেশি বাড়ছে না, কিন্তু ছোট ও মাঝারি কোম্পানিতে প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি, তখন ফান্ড ম্যানেজার আপনার বিনিয়োগ সেই দিকেই করে। আবার, যদি বাজার অনিশ্চিত হয়ে যায়, তখন তুলনামূলকভাবে নিরাপদ বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ বাড়ানো হবে। এই কারণেই ফ্লেক্সি-ক্যাপ ফান্ডকে আলাদা করে তোলে বাকিদের থেকে।

কর সুবিধা

ULIP-এর আরেকটি বড় সুবিধা হলো কর ছাড়। আপনি যদি নির্দিষ্ট শর্ত মেনে ULIP-এ বিনিয়োগ করেন, তাহলে আয়কর আইন অনুযায়ী (যেমন ৮০C ধারা) কর ছাড় পেতে পারেন। অর্থাৎ, আপনি শুধু লাভই করছেন না, বরং কর বাঁচিয়েও নিজের বিনিয়োগের কার্যকারিতা বাড়াচ্ছেন। এছাড়াও, মেয়াদ শেষে পাওয়া অর্থও নির্দিষ্ট শর্তসাপেক্ষে করমুক্ত হতে পারে।

কেন এটা তুলনামূলক নিরাপদ?

বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ

আপনি যদি সব টাকা এক ধরনের শেয়ারে বা এক কোম্পানিতে রাখেন, তাহলে সেই কোম্পানি লোকসান করলে আপনার বিনিয়োগে বড় ধাক্কা লাগবে। কিন্তু ফ্লেক্সি-ক্যাপ ফান্ড আপনার টাকা নানারকম ভাবে বিনিয়োগ করে।

  • বড় কোম্পানি সাধারণত স্থিতিশীল এবং ঝুঁকি কম।
  • মাঝারি কোম্পানিতে মাঝারি ঝুঁকি এবং মাঝারি লাভের সম্ভাবনা থাকে।
  • ছোট কোম্পানিতে ঝুঁকি বেশি, কিন্তু সঠিক সময়ে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনাও বেশি।

এই তিন ধরনের বিনিয়োগ একসাথে থাকলে কোনো একটার খারাপ পারফরম্যান্স পুরো বিনিয়োগকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না।

অভিজ্ঞ পরামর্শ

আমরা সাধারণ বিনিয়োগকারীরা হয়তো প্রতিদিন শেয়ার মার্কেট ট্র্যাক করতে পারি না বা বাজারের পরিবর্তন বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু ULIP-এর ভেতরের ফ্লেক্সি-ক্যাপ ফান্ড

পরিচালনা করেন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার। তাদের কাজই হলো:

  • বাজারের অবস্থা নিয়মিত বিশ্লেষণ করা।
  • বড়, মাঝারি ও ছোট কোম্পানির পারফরম্যান্স নজরে রাখা।
  • সঠিক সময়ে বিনিয়োগের ভাগ পরিবর্তন করা।

এই প্রফেশনাল ম্যানেজমেন্ট এর জন্য আপনার বিনিয়োগ অনেকটাই সুরক্ষিত হাতে থাকে।

লাইফ ইন্সুরেন্স সুরক্ষা

ULIP-এর আরেকটা বড় সুবিধা হলো এটি শুধুমাত্র বিনিয়োগ নয়, এটি একটি লাইফ ইন্সুরেন্স। যদি বাজারে খারাপ সময় আসে এবং আপনার বিনিয়োগের মূল্য কমে যায়, তবুও আপনার ইন্সুরেন্স কভার অক্ষত থাকবে।

যেমন, আপনার ULIP প্ল্যানে ২০ লাখ টাকার কভার রয়েছে। বাজার পড়ে যাওয়ার কারণে বিনিয়োগের অংশ ১৫ লাখে নেমে এলেও, কোনো অঘটন ঘটলে আপনার পরিবার ২০ লাখ টাকাই পাবে। এটাই বাজারভিত্তিক বিনিয়োগের মধ্যে ULIP-এর বড় নিরাপত্তা।

উপসংহার

বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ও আয়ের সুযোগ, এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া সহজ নয় তবে ফ্লেক্সি-ক্যাপ ফান্ড সহ ULIP সেই ভারসাম্য এনে দেয়। কারণ এটি একদিকে আপনাকে লাইফ ইন্সুরেন্সের সুবিধা দেয়, অন্যদিকে বাজারের সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে সম্পদ বাড়ায়। যারা ভবিষ্যতের সুরক্ষা চান এবং একই সাথে বাজারের সম্ভাবনা কাজে লাগাতে চান, তাদের জন্য এটা একটি ভালো বিকল্প হতে পারে। তবে অবশ্যই বিনিয়োগের আগে নিজের আর্থিক অবস্থা, লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত।